সংবাদ

মাঠে বন্ধু, বাইরেও বন্ধু!

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:০১ এএম

মাঠে বন্ধু, বাইরেও বন্ধু!

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। এই ম্যাচটিকে ঘিরে বিশ্ব ফুটবলে বাড়তি উত্তজনা ছড়িয়েছে কিলিয়ান এমবাপে ও আশরাফ হাকিমির বন্ধুত্বের সমীকরণ। প্যারিস সেইন্ট-জার্মেইয়ে (পিএসজি) খেলার সুবাদে মাঠের বাইরেও তাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।

ছুটি কাটানো থেকে শুরু করে একে অপরের দেশে ভ্রমণ, সবখানেই তাদের উপস্থিতি দেখা যায়। তবে আজকের এই নকআউট ম্যাচে মাঠের ৯০ মিনিটের লড়াইয়ে বন্ধুত্বকে পাশে সরিয়ে রেখে জয় তুলে নিতেই মরিয়া দুই তারকা।
​ম্যাচ নিয়ে এমবাপে মজা করে বলেছেন, মরক্কোর বিপক্ষে খেলার খবর শুনেই মনে হচ্ছে হাকিমি তাকে ইতিমধ্যে মেসেজ দিয়েছে। বিপরীতে হাকিমির ভাষ্য, মাঠে বন্ধুত্ব থাকবে না, সেখানে শুধুই প্রতিযোগিতা। ফ্রান্সের অধিনায়ক এমবাপে বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ফর্মে আছেন।
অন্যদিকে, মরক্কোর অধিনায়ক হাকিমি তার রক্ষণভাগ সামলে আক্রমণভাগের নেতৃত্ব দিতে প্রস্তুত। ২০২২ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের দেখা হওয়াকে ঘিরে সমর্থকদের মাঝে বড় প্রত্যাশা তৈরি হয়েছে।
​এই ম্যাচে মরক্কোর হয়ে মাঠে নামছেন রিয়াল মাদ্রিদের আরেক তারকা ব্রাহিম দিয়াজ। ক্লাব ফুটবলে এমবাপে ও দিয়াজ একে অপরের সতীর্থ হলেও আজ তারা লড়বেন ভিন্ন দলের জার্সিতে।
বুধবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাহিম জানান, তিনি এমবাপের সঙ্গে কথা বলেছেন এবং একে অপরকে শুভকামনা জানিয়েছেন। ব্রাহিম বলেন, আমরা ক্লাবে সতীর্থ, কিন্তু এই ম্যাচে আমরা প্রতিদ্বন্দ্বী। তিনি আরও যোগ করেন, আমরা দুজনই জিততে চাই, সেটিই একে অপরকে বুঝিয়ে দিয়েছি।
​চলতি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়ে ব্রাহিম বলেন, দলকে সাহায্য করতে পেরে তিনি আনন্দিত এবং অনুপ্রেরণা হতে চান।
তিনি মনে করেন, সতীর্থদের সহযোগিতায় তারা একটি অসাধারণ দল হয়ে উঠেছে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্সের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিতে মরক্কো দল পুরোপুরি প্রস্তুত।
দলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে ব্রাহিম বলেন, বিষয়গুলো এখন আর ব্যক্তিগত নয়, বরং জাতীয় দলের জয়ের ওপরই মূল মনোযোগ। এই কোয়ার্টার ফাইনালের জয়ী দল সেমিফাইনালে লড়বে স্পেন ও বেলজিয়াম ম্যাচের বিজয়ীর বিপক্ষে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মাঠে বন্ধু, বাইরেও বন্ধু!

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত