সংবাদ

বিএসবি প্রতারক ‘শিক্ষাবিদের’ ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম

বিএসবি প্রতারক ‘শিক্ষাবিদের’ ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক
ছবি : সংগৃহীত

‘স্বল্প খরচে বিদেশে উচ্চশিক্ষা’- বিজ্ঞাপন দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়েছেন প্রতারক খায়রুল বাশার বাহার। তার প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা সাধারণ ছাত্র-ছাত্রীদের আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে স্বল্প খরচে দ্রুত সময়ের মধ্যে পাঠানোর বিজ্ঞাপন দিয়ে তাদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানকালে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়। গেল বছরের ১৪ জুলাই ধানমন্ডি থানা এলাকা থেকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে।

মামলার প্রাথমিক তদন্তকালে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বড় স্ত্রীর নামে ভাটারা এলাকায় ১টি ফ্ল্যাট, ২য় স্ত্রী কানিজ ফাতেমা (ডোনা) নামে শেলটেক বিথীকা প্রকল্পে ১টি ফ্ল্যাট, নিজ নামে রাজাবাজার এলাকায় ২টি ফ্ল্যাট,

রাজধানীর আজিজ সড়কে জি+৭তলা ও জি+৬তলা বিশিষ্ট ২টি বাড়ি, নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে মোট ৩ হাজার ৪৮২ দশমিক ৫ শতাংশ জমি কেনেন।যার দলিল মূল্য প্রায় ৩৩ কোটি টাকা। সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এসব সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে।

অভিযুক্ত খায়রুল বাশার বাহার নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও এর আড়ালে তিনি বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেন।

মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর-অস্থাবর সম্পত্তির সন্ধান করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১২ জুলাই ২০২৬

বিএসবি প্রতারক ‘শিক্ষাবিদের’ ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত