সংবাদ

চুনারুঘাটে ১০টি গরু উদ্ধার

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম

চুনারুঘাটে ১০টি গরু উদ্ধার
উদ্ধার হওয়া গরু। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের এক অভিযানে ১০টি গরু উদ্ধার করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড এলাকার ঘনশ্যামপুর গ্রাম থেকে এসব গরু উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গরুগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছে।

চুনারুঘাট থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘনশ্যামপুর এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১০টি গরু উদ্ধার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, উদ্ধার করা গরুগুলো ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

চুনারুঘাটে ১০টি গরু উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের এক অভিযানে ১০টি গরু উদ্ধার করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড এলাকার ঘনশ্যামপুর গ্রাম থেকে এসব গরু উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গরুগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছে।

চুনারুঘাট থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘনশ্যামপুর এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১০টি গরু উদ্ধার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, উদ্ধার করা গরুগুলো ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংবাদ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত