নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে পরে আরও ৮টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। সব মিলিয়ে ৯টি ইউনিটের প্রচেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মিরন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টায় অনন্ত অ্যাপারেলসের গুদামে আগুন লাগার পর তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ৯টি ইউনিট এসে কাজ শুরু করে। ততক্ষণে গুদামে থাকা বিপুল পরিমাণ কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।
/

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন