সংবাদ

আর্জেন্টিনা নিয়ে সতর্ক হ্যারি কেইন, বিরূপ মন্তব‌্য সা‌বেক‌দের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:২০ পিএম

আর্জেন্টিনা নিয়ে সতর্ক হ্যারি কেইন, বিরূপ মন্তব‌্য সা‌বেক‌দের

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের অন্যতম বড় এই মর্যাদার লড়াইকে ঘিরে গোটা বিশ্বে উত্তেজনা তুঙ্গে।

তবে ইতিহাসের চেয়ে বর্তমান সময়ের পারফরম্যান্স ও নিজেদের রণকৌশলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কেইন বলেন, কী দারুণ একটি ম্যাচ, কী অসাধারণ একটি উপলক্ষ! বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছি। ছোটবেলায় এমন ম্যাচ খেলার স্বপ্নই দেখতাম। বিশ্বকাপের মঞ্চে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না। তাই এই সপ্তাহ নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। ম্যাচটি বিশেষ কিছু হতে যাচ্ছে। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলব, তবে আশা করি সেটাই আমাদের সেরাটা বের করে আনবে।
​আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ঐতিহাসিক দ্বৈরথের প্রেক্ষাপট নিয়ে জানতে চাওয়া হলে হ্যারি কেইন মাঠের ফুটবলেই মনোযোগ দেওয়ার কথা জানান।
তিনি বলেন, ইতিহাস নিয়ে খুব বেশি ভাবতে চাই না। এগুলো নিয়ে আপনারা এবং সমর্থকেরা আলোচনা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু খেলোয়াড় হিসেবে আমাদের মনোযোগ অন্য জায়গায়।
প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনার প্রশংসা করে কেইন যোগ করেন, আমরা একটি অসাধারণ দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তারা খুবই বুদ্ধিমান, কৌশলী এবং ম্যাচ কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেটা ভালোভাবেই জানে। তারা ফাউল আদায় করতে পারে, খেলার গতি কমিয়ে দিতে পারে। ক্যারিয়ারে এমন অনেক দলের বিপক্ষে খেলতে হয়।
নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, এটি ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা; বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির লড়াই। বিশ্বকাপের সেমিফাইনালে দুই জায়ান্ট মুখোমুখি হচ্ছে। বাকি সবকিছুই গৌণ। আমাদের লক্ষ্য একটাই, নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা এবং বিশ্বাস রাখা যে এই মঞ্চে আমরা সফল হতে পারব।
​এদিকে, এই হাইভোল্টেজ ম্যাচের আগে আর্জেন্টিনাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলাররা। ইয়ান রাইট বলেন, আমি আর্জেন্টিনাকে ফ্রান্স বা স্পেনের মতো ভয় পাই না। কারণ আমার মনে হয়, আর্জেন্টিনাকে নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। জন টেরির ভাষ্য, সত্যি বলতে, আর্জেন্টিনা আমাকে চিন্তায় ফেলে না। আমি আর্জেন্টিনার দিকে তাকিয়ে মনে করি না যে তারা আমাদের চেয়ে ভালো। খেলোয়াড়ে খেলোয়াড়ে তুলনা করলে, আমার মতে আমরা আর্জেন্টিনার চেয়ে শক্তিশালী।
গ্যারি নেভিল বলেন, তাদের যে সেন্টার-ব্যাক জুটি আছে, তাতে আমি মনে করি না আমরা অন্তত দুটি গোল করতে ব্যর্থ হব। জো কোল দৃঢ়তার সাথে বলেন, আমাদের মেসিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিতে হবে। আমরা তাকে খেলায় কোনো প্রভাব ফেলতে দেব না। আমি এখনই বলছি, আমরা বিশ্বকাপের ফাইনালে পৌঁছাব। এই ম্যাচের বিজয়ীরা শিরোপা নির্ধারণী ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আর্জেন্টিনা নিয়ে সতর্ক হ্যারি কেইন, বিরূপ মন্তব‌্য সা‌বেক‌দের

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত