অভিনেত্রী মৌসুমী হামিদ একসঙ্গে দিলেন দুটি সুখবর। জানালেন, তিনি মা হতে চলেছেন। একই সঙ্গে প্রকাশ করলেন নিজের দ্বিতীয় বিয়ের খবরও।
রাজধানীর একটি পাঁচতারকা
হোটেলে আয়োজিত চরকি কার্নিভ্যাল–এ উপস্থিত হয়ে সহকর্মীদের চমকে দেন এই অভিনেত্রী। রেড
কার্পেটে হেঁটে এসে হাসিমুখেই তিনি বলেন, “আমি মা হতে চলেছি রে, এই দেখ আমার সন্তান।”
তার এমন ঘোষণায়
উপস্থিত শিল্পীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়। অভিনেত্রী মুমতাহিনা টয়া, সৈয়দ জামান
শাওনসহ অনেকেই এগিয়ে এসে তাকে অভিনন্দন জানান এবং অনাগত সন্তানের জন্য শুভকামনা জানান।
মৌসুমী জানান, এদিন
ইচ্ছা করেই সবাইকে একসঙ্গে সুখবরটি দিতে অনুষ্ঠানে এসেছিলেন। তিনি বলেন, “আমি সবাইকে
সারপ্রাইজ দিতে প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। তাই স্বামীকে সঙ্গে
নিয়ে এসেছি মা হওয়ার খবর জানাতে।” মা হওয়ার খবরের পাশাপাশি এদিনই প্রকাশ্যে আসে তার
দ্বিতীয় বিয়ের বিষয়টিও। অনুষ্ঠানে তিনি স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার স্বামীর
নাম আবদুল ওয়াদুদ।
মৌসুমী হামিদ বলেন,
“অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে, এই আশঙ্কায় এত দিন কাউকে কিছু বলিনি। তাই মনে হয়েছে,
এই আয়োজনের মাধ্যমে সঠিকভাবেই সবাই খবরটি জানুক। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি।
জীবনের নতুন এক অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।”
বিয়ের সময় সম্পর্কে
জানতে চাইলে অভিনেত্রী জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। তবে নির্দিষ্ট সময়
বা স্থান সম্পর্কে কিছু বলতে চাননি। আপাতত মাতৃত্বের আনন্দ নিয়েই থাকতে চান বলে জানান
তিনি।
স্বামীর সঙ্গে সম্পর্কের
বিষয়ে মৌসুমী বলেন, “আমরা দীর্ঘ ১৪ বছরের বন্ধু। আমাদের চিন্তাভাবনা ও জীবনের অনেক
বিষয়ে মিল ছিল। সেখান থেকেই একসময় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।”
উল্লেখ্য, বাংলাদেশের
ওটিটি অঙ্গনের অন্যতম বড় আয়োজন চরকি কার্নিভ্যাল–এর সমাপনী দিনে রাজধানীর একটি পাঁচতারকা
হোটেলে অনুষ্ঠিত হয় দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডস। সেই আয়োজনেই প্রথমবারের মতো প্রকাশ্যে
নিজের মাতৃত্ব ও বিয়ের সুখবর জানান মৌসুমী হামিদ।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন