সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইসলামাবাদে চার দেশের বৈঠক, গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:১০ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইসলামাবাদে চার দেশের বৈঠক, গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে চার দেশীয় উচ্চপর্যায়ের বৈঠক। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন।

রোববার (২৯ মার্চ) বৈঠকের প্রথম দিনে দেশগুলোর প্রতিনিধিরা ওই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সম্ভাব্য উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করা। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটি স্বাভাবিক করার বিষয়ে চার দেশই ঐকমত্য পোষণ করেছে। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সাংবাদিকদের জানান, চলমান যুদ্ধ দ্রুত এবং স্থায়ীভাবে শেষ করার কার্যকর পথ খুঁজছেন তারা।

ইসলামাবাদের এই বৈঠকে কেবল যুদ্ধ বন্ধ নয়, বরং পর্দার আড়ালে থাকা কূটনৈতিক জট খোলার বিষয়েও কথা হয়েছে। বিশেষ করে ইসলামাবাদে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়টিও প্রতিনিধিদের আলোচনায় স্থান পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে।

চারপক্ষীয় এই মূল বৈঠকের আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার আগত তিন দেশসৌদি আরব, তুরস্ক মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় করা হয়।

আজ সোমবার (৩০ মার্চ) আলোচনার দ্বিতীয় শেষ দিনে পুনরায় বৈঠকে বসবেন চার দেশের প্রতিনিধিরা। আশা করা হচ্ছে, আজ বৈঠক শেষে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর বিষয়ে একটি যৌথ ঘোষণা বা রূপরেখা আসতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইসলামাবাদে চার দেশের বৈঠক, গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালি

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে চার দেশীয় উচ্চপর্যায়ের বৈঠক। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন।

রোববার (২৯ মার্চ) বৈঠকের প্রথম দিনে দেশগুলোর প্রতিনিধিরা ওই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সম্ভাব্য উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করা। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটি স্বাভাবিক করার বিষয়ে চার দেশই ঐকমত্য পোষণ করেছে। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সাংবাদিকদের জানান, চলমান যুদ্ধ দ্রুত এবং স্থায়ীভাবে শেষ করার কার্যকর পথ খুঁজছেন তারা।

ইসলামাবাদের এই বৈঠকে কেবল যুদ্ধ বন্ধ নয়, বরং পর্দার আড়ালে থাকা কূটনৈতিক জট খোলার বিষয়েও কথা হয়েছে। বিশেষ করে ইসলামাবাদে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়টিও প্রতিনিধিদের আলোচনায় স্থান পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে।

চারপক্ষীয় এই মূল বৈঠকের আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার আগত তিন দেশসৌদি আরব, তুরস্ক মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় করা হয়।

আজ সোমবার (৩০ মার্চ) আলোচনার দ্বিতীয় শেষ দিনে পুনরায় বৈঠকে বসবেন চার দেশের প্রতিনিধিরা। আশা করা হচ্ছে, আজ বৈঠক শেষে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর বিষয়ে একটি যৌথ ঘোষণা বা রূপরেখা আসতে পারে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত