সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন - সংবাদ
রাষ্ট্রপতি মো.
সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির
দায়িত্ব পালন করবেন।
স্পিকারের কাছে
লেখা পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন তার পদত্যাগের কারণ হিসেবে নিজের শারীরিক
অসুস্থতার কথা জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি - প্রথম আলো
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় সাহাবুদ্দিন পদত্যাগ করার পর এখন সবার দৃষ্টি পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, সেদিকে। সরকার গঠনের পর থেকেই এ পদে বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার নাম আলোচনায় থাকলেও গত দুই দিনে সম্ভাব্যদের তালিকায় নতুন কয়েকটি নাম যুক্ত হয়েছে। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলোর ভাষ্য, সম্ভাব্যদের তালিকা এখন অনেকটাই সংক্ষিপ্ত।
সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির - আজকের পত্রিকা
রাষ্ট্রপতির পদ
থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক
পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী
কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের
নেতারা।
সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, 'আমরা চেয়েছিলাম সাহাবুদ্দিন চুপ্পুকে সংসদে অভিশংসনের মাধ্যমে অপসারণ করতে হবে। কিন্তু তা করা হয়নি। আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।'
ট্রাম্পের নতুন বাণিজ্য পদক্ষেপে সুবিধাজনক অবস্থানে ঢাকা - কালের কণ্ঠ
যুক্তরাষ্ট্র
শ্রমমান ও জোরপূর্বক শ্রমসংক্রান্ত উদ্বেগ নিয়ে পরিচালিত তদন্তের ভিত্তিতে
বাংলাদেশসহ বিশ্বের ৮৬টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে। নতুন এই
ব্যবস্থায় বাংলাদেশের জন্য স্বস্তির খবর হলো, সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কস্তরে রাখা
হয়েছে।
বিপরীতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে পড়তে হয়েছে সর্বোচ্চ ১২.৫ শতাংশ শুল্কের আওতায়। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী থাকতে পারে বলে মনে করছে সরকার।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় ককরোচরা - নয়া দিগন্ত
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গতকাল শুক্রবার সরকারের সাথে দ্বিতীয় দফা বৈঠকের পর সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে এবং এই সময়ের মধ্যে দাবি মানা না হলে বিক্ষোভ অব্যাহত থাকবে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না। তা ছাড়া আন্দোলনকারীদের মোকাবেলায় নিজেদের সংগঠনের ছাত্রদের মাঠে নামানোর প্রস্তুতি নিয়েছে। ফলে সঙ্ঘাত আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনের দীর্ঘ লাইন - দেশ রূপান্তর
তরলীকৃত
প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের ত্রুটি শনাক্ত করতে পারেনি বিশেষজ্ঞ দল।
টার্মিনালটি কবে থেকে আবার গ্যাস সরবরাহ শুরু করতে পারবে, তাও
কেউ জানে না। অর্ধেক আরএলএনজি সরবরাহ নিয়ে ভয়াবহ গ্যাস সংকট সৃষ্টি হয়েছে।
গ্যাস না থাকায় রাজধানীর বাসাবাড়ির চুলা জ্বলছে না। সিএনজি স্টেশনের বাইরে লম্বা লাইন ধরেছে গ্যাসচালিত গাড়ি। সিএনজি স্টেশন মালিকরা বলছেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় তারা ভয়াবহ সংকটে পড়েছেন। কোথাও কোথাও থমকে গেছে শিল্পের চাকা।
মেট্রোরেল স্টেশনের নিচে শক্তিশালী 'ছাতা বোমা' - সমকাল
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশন এলাকায় একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেটি নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল। এ সময় স্প্রিন্টারের আঘাতে মিরাজ আহমেদ নামে এক পথচারী আহত হয়েছেন।
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ - ইত্তেফাক
শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক অনিয়মের তথ্য বেরিয়ে আসছে। সর্বশেষ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকার বেশি লুটপাট করার প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। এরমধ্যে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে ৫ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা, ঢাকা সিটি কলেজে ৪ কোটি টাকা ও নরসিংদীর মনোহরদীর আছাদনগর ফাজিল মাদ্রাসায় ১ কোটি টাকার অনিয়ম হয়েছে। শুধু তাই নয়, মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষ, ঢাকা সিটি কলেজের ১০৫ শিক্ষক ও আছাদনগর ফাজিল মাদ্রাসার পাঁচ শিক্ষকের নিয়োগ অবৈধ হিসেবে চিহ্নিত করেছে ডিআইএ।
খরচের হিসাব মিলছে না বাড়ছে অপুষ্টি - মানবজমিন
বাজারে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে পারছে না অনেক পরিবার। বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। সংসার চালাতে তারা বাধ্য হয়ে প্রতিদিনের খাবারের তালিকা থেকে বাদ দিচ্ছেন পুষ্টিকর খাবার। মাছ-মাংস, দুধ-ডিম এখন সাধারণ মানুষের পাতে থেকে প্রায় গায়েব। পেট ভরানোর জন্য মানুষ কমদামি খাবারে ঝুঁকছে। ফলে পরিবারে নীরবে বাড়ছে চরম অপুষ্টির সংকট। পুষ্টি চাহিদা মেটাতে ৩ সদস্যের একটি পরিবারে মাসে অন্তত ৭ হাজার ৫০০ থেকে ১০ হাজার ৫০০ টাকার প্রয়োজন। কিন্তু আয়ের বেশির ভাগ টাকা খরচ হয়ে যায় বাসাভাড়া থেকে অন্যান্য খরচে।
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন নিয়ে কাটেনি শঙ্কা - আমাদের সময়
'সাড়ে ৮
হাজার কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বাস্তবায়ন শেষেও বন্দরনগরী চট্টগ্রাম
জলাবদ্ধতা থেকে মুক্ত হবে না'- এমন শঙ্কার কথা অকপটে
স্বীকার করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত
হোসেন। তিনি বলেছেন, প্রকল্পের অধীনে ৩৬টি খাল খনন ও
সংস্কার করা হচ্ছে। এর বাইরে চট্টগ্রাম শহরে আরও একশর বেশি খাল আছে। সব খাল খনন ও
সংস্কার না হলে জলাবদ্ধতা থেকে যাবে।
\

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন