কলকাতার আলোচিত থ্রিলার ‘চালচিত্র’-এর দ্বিতীয় কিস্তিতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে এবার এটি সিনেমা নয়, নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ হিসেবে। নির্মাতা প্রতীম ডি গুপ্ত ইতোমধ্যে সিরিজটির শুটিং শুরু করেছেন।
২০২৪ সালের শেষ
দিকে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হয়েছিল বাংলাদেশের অভিনেতা
জিয়াউল ফারুক অপূর্বর। স্বল্প সময়ের উপস্থিতিতেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন
তিনি। সেই ধারাবাহিকতায় এবার সিরিজটির নতুন অধ্যায়ে যুক্ত হলেন চঞ্চল চৌধুরী।
জানা গেছে, ‘চালচিত্র
২’ মূল সিনেমার প্রিক্যুয়েল। সিরিজটির গল্প আবর্তিত হবে এক রহস্যময় সিরিয়াল কিলারকে
ঘিরে। পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমের দাবি, প্রথম সিনেমায় ব্রাত্য বসু অভিনীত ‘ভুবন’
চরিত্রটিতেই এবার দেখা যেতে পারে চঞ্চল চৌধুরীকে। যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি
অভিনেতা।
চঞ্চল বলেন, “গল্প
নিয়ে বিস্তারিত বলা যাবে না। দর্শকদের অপেক্ষা করতে হবে। আমি ‘চালচিত্র ২’-এ অভিনয়
করছি, এটা চূড়ান্ত। কাজটি যখন দর্শক দেখবে, তখনই গল্প আর চরিত্র সম্পর্কে জানুক।”
সিরিজটিতে আগের
মতোই প্রধান তদন্তকারী কর্মকর্তার ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী। এছাড়া অভিনয় করছেন
শ্বেতা মিশ্র, বরুণ চন্দসহ আরও অনেকে। চঞ্চল জানিয়েছেন, দু-এক দিনের মধ্যেই তিনি শুটিংয়ে
যোগ দেবেন।
সবকিছু পরিকল্পনা
অনুযায়ী এগোলে, আসন্ন দুর্গাপূজায় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘চালচিত্র ২’।
এদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গে ‘শেকড়’ ও ‘আজাদি’—নাম দুটি নতুন সিনেমার শুটিং শেষ করেছেন
চঞ্চল চৌধুরী। সিনেমা দুটি পরিচালনা করছেন যথাক্রমে ব্রাত্য বসু ও সুমন মুখোপাধ্যায়।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন