উত্তর আমেরিকার ডালাস শহরে বসতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র উৎসবের ৯ম আসর। আগামী ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিত হবে এই উৎসব। প্রদর্শিত হবে নির্বাচিত ৮টি চলচ্চিত্র।
টানা ৯ বছরের সফল যাত্রায় এই উৎসব বাংলা ভাষা, সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৬ সালে যাত্রা শুরু করা এই অলাভজনক উৎসবটি প্রতি বছর বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের মানসম্মত বাংলা চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দর্শক, চলচ্চিত্রপ্রেমী এবং নির্মাতাদের একত্রিত করে।
গত নয় বছরে শতাধিক বাংলা চলচ্চিত্র প্রদর্শন, আন্তর্জাতিক অতিথিদের অংশগ্রহণ এবং হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবটি উত্তর আমেরিকায় বাংলা চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজনে পরিণত হয়েছে । এই উৎসব শুধু চলচ্চিত্র প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি বিশ্বমঞ্চে বাংলা চলচ্চিত্রকে পরিচিত করে তোলা, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ।
এ বছরের ৯ম আসরে প্রদর্শিত হবে নির্বাচিত ৪টি পূর্ণদৈর্ঘ্য এবং ৪টি স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। এর মধ্যে আগামী ৩১ জুলাই (শুক্রবার) হবে ‘উৎসব’ (পূর্ণদৈর্ঘ্য) ও ‘নিলিমা’ (স্বল্পদৈর্ঘ্য), ১ আগস্ট (শনিবার, দুপুর) ‘অনাবৃত’ (পূর্ণদৈর্ঘ্য), ‘মনিহারা’ (স্বল্পদৈর্ঘ্য), ১ আগস্ট (শনিবার, রাত) ‘স্বার্থপর’ (পূর্ণদৈর্ঘ্য), ‘আমার কমরেড’ (স্বল্পদৈর্ঘ্য), ২ আগস্ট (রোববার), কর্পূর (পূর্ণদৈর্ঘ্য) ও মিষ্টি বাতাসের ঘ্রাণ (স্বল্পদৈর্ঘ্য)।
বাংলা চলচ্চিত্র দেখুন বড় পর্দায়। বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরুন। টিকিটের জন্য ভিজিট করুন www.srijonerhut.com। যোগাযোগ: +1 (214) 770-4273.

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন