সংবাদ

নতুন কাজ নিয়ে ব্যস্ত বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ পিএম

নতুন কাজ নিয়ে ব্যস্ত বিদ্যা সিনহা মিম

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম একদিকে যেমন নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন, অন্যদিকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি এবার একটি স্বনামধন্য রিসোর্টের বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেল এই অভিনেত্রীকে।

সম্প্রতি গাজীপুরের একটি রিসোর্টের বিজ্ঞাপনে কাজ করেছেন মিম। বিজ্ঞাপনটি প্রকাশের পর নিজের ফেসবুকেও এর লিংক শেয়ার করেছেন তিনি। রিসোর্টে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মিম বলেন, “রিসোর্টটিতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে পরিবেশটা এত চমৎকার যে মন ভরে যায়।”

অভিনয়েও দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পাওয়া সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমায় তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ছবিতে তার চরিত্রটি দর্শক-সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

এরপর বাবা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এও নতুনভাবে নিজেকে উপস্থাপন করেছেন মিম। এতে নিজের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। অনেকের মতে, আগের চেয়ে অভিনয়ে আরও পরিণত হয়েছেন এই অভিনেত্রী। চরিত্রের গভীরতা ও আবেগ ফুটিয়ে তোলার ক্ষেত্রে তার দক্ষতাও বেড়েছে। বর্তমানে সিনেমা, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ—তিন মাধ্যম থেকেই নিয়মিত কাজের প্রস্তাব পাচ্ছেন মিম। তবে গল্প ও চরিত্রের বিষয়ে কোনো আপস করতে নারাজ তিনি।

এ প্রসঙ্গে মিম বলেন, “প্রতিনিয়তই সিনেমা, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে কাজের প্রস্তাব আসছে। আমি শুধু এমন গল্পে অভিনয় করতে চাই, যা আমার মন ছুঁয়ে যায় এবং দর্শকের কাছেও ভালো লাগার হয়ে ওঠে। যেমনটা হয়েছিল ‘পরাণ’, ‘মালিক’ ও ‘লাইফলাইন’-এর ক্ষেত্রে।”

বাছাই করে কাজ করার এই নীতিই ভবিষ্যতেও ধরে রাখতে চান বিদ্যা সিনহা মিম। ভালো গল্প ও শক্তিশালী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নতুন নতুন চমক উপহার দেওয়ার প্রত্যাশা তার।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নতুন কাজ নিয়ে ব্যস্ত বিদ্যা সিনহা মিম

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত