সংবাদ

প্রকাশ্যে আলভী-পারিশা জান্নাতের ‘এ কেমন বিয়ে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম

প্রকাশ্যে আলভী-পারিশা জান্নাতের ‘এ কেমন বিয়ে’

দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী পারিশা জান্নাত অভিনীত নতুন নাটক ‘এ কেমন বিয়ে’ প্রকাশ পেয়েছে। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। এটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়।

এর আগে জাহের আলভীর সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছেন পারিশা জান্নাত। নতুন এই কাজ নিয়েও বেশ আশাবাদী তিনি।

নাটকটি প্রসঙ্গে পারিশা জান্নাত বলেন, “আলভী ভাইয়ের সঙ্গে এর আগেও আমি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তিনি খুবই সহযোগিতাপরায়ণ একজন সহশিল্পী। যদিও এই সময়ে তার ব্যক্তিগত জীবন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তারপরও আমি দোয়া করি তার সব সমস্যা দ্রুত কেটে যাক। তার একটি ছেলে রয়েছে। ‘এ কেমন বিয়ে’ নাটকের গল্পটি খুবই সুন্দর। আমরা সবাই মনোযোগ দিয়ে কাজ করেছি। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে।”

উল্লেখ্য, সম্প্রতি স্ত্রী আত্মহত্যার ঘটনায় বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর আদালতে আত্মসমর্পণ করেন জাহের আলভী। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

অন্যদিকে অভিনয়ে নিয়মিত ব্যস্ত সময় পার করছেন পারিশা জান্নাত। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বউ বাছাই’, ‘নিষ্ঠুর’, ‘এ কেমন বিয়ে’, ‘নিমক হারাম’, ‘চালাক জামাই’, ‘প্রবাসীর ইলেকশন’ এবং ‘দুর্নাম’। ধারাবাহিকভাবে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

প্রকাশ্যে আলভী-পারিশা জান্নাতের ‘এ কেমন বিয়ে’

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী পারিশা জান্নাত অভিনীত নতুন নাটক ‘এ কেমন বিয়ে’ প্রকাশ পেয়েছে। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। এটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়।

এর আগে জাহের আলভীর সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছেন পারিশা জান্নাত। নতুন এই কাজ নিয়েও বেশ আশাবাদী তিনি।

নাটকটি প্রসঙ্গে পারিশা জান্নাত বলেন, “আলভী ভাইয়ের সঙ্গে এর আগেও আমি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তিনি খুবই সহযোগিতাপরায়ণ একজন সহশিল্পী। যদিও এই সময়ে তার ব্যক্তিগত জীবন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তারপরও আমি দোয়া করি তার সব সমস্যা দ্রুত কেটে যাক। তার একটি ছেলে রয়েছে। ‘এ কেমন বিয়ে’ নাটকের গল্পটি খুবই সুন্দর। আমরা সবাই মনোযোগ দিয়ে কাজ করেছি। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে।”

উল্লেখ্য, সম্প্রতি স্ত্রী আত্মহত্যার ঘটনায় বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর আদালতে আত্মসমর্পণ করেন জাহের আলভী। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

অন্যদিকে অভিনয়ে নিয়মিত ব্যস্ত সময় পার করছেন পারিশা জান্নাত। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বউ বাছাই’, ‘নিষ্ঠুর’, ‘এ কেমন বিয়ে’, ‘নিমক হারাম’, ‘চালাক জামাই’, ‘প্রবাসীর ইলেকশন’ এবং ‘দুর্নাম’। ধারাবাহিকভাবে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত