সংবাদ

‘বোমা আতঙ্ক’ নিয়ে উদ্বেগের কিছু নেই

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম

‘বোমা আতঙ্ক’ নিয়ে উদ্বেগের কিছু নেই

  • ২৪ ঘণ্টা প্রস্তুত বোম্ব ডিসপোজাল ইউনিট

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগ ঘিরে সৃষ্টবোমা আতঙ্কনিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, সর্বশেষ উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই।

তবে আগস্ট মাসকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠীর অপতৎপরতার আশঙ্কা থাকায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশজুড়ে ছড়িয়ে পড়া আতঙ্কের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "গতকাল দেশের বিভিন্ন স্থানে যেসব পরিত্যক্ত ব্যাগ পাওয়া গেছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। জননিরাপত্তার স্বার্থে কোথাও কোনো পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সেগুলো পরীক্ষা করে থাকে।"

তবে আশুলিয়া মতিঝিলের ঘটনাকে হালকাভাবে দেখা হচ্ছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে পৃথকভাবে তদন্ত চলছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত বা কারা ইন্ধন দিচ্ছে, তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী গভীরভাবে তদন্ত করছে।"

বিগত কয়েক মাসের অপরাধচিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ থেকে ছয় মাসের অপরাধপ্রবণতার পরিসংখ্যান অনুযায়ী, আনুপাতিক তুলনামূলক বিচারে দেশে বর্তমানে ধরনের অপরাধ বা নাশকতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। তাই সার্বিক পরিস্থিতি কোনোভাবেই উদ্বেগজনক নয়।

জনসাধারণের সুরক্ষায় সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন, "জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য যে-কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে।"

চলতি মাসে বিশেষ সতর্কতা জারির কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, "আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, চলতি আগস্ট মাসে তাদের কিছু রাজনৈতিক কার্যক্রম তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। কারণেই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।"

আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

‘বোমা আতঙ্ক’ নিয়ে উদ্বেগের কিছু নেই

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত