সংবাদ

রাতে গ্যারেজে কী করছিল চোরচক্র

প্রতিনিধি, বাগেরহাট
প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম

রাতে গ্যারেজে কী করছিল চোরচক্র
ছবি : সংবাদ

বাগেরহাট জেলা শহরের বিভিন্ন গ্যারেজে রোববার রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এই বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে চুরি ও ছিনতাই হওয়া ৮টি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ১১টি শ্যালো মেশিন। চোর চক্রের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চার ব্যক্তিকে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পৌরসভার বাসাবাটি এলাকার মো. ফারুক হাওলাদার (২৮) ও শাহ আলম (২৯), খারদ্বার এলাকার আব্দুল হালিম (৪৫) এবং সদর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল্লাহ সরদার (২১)। সোমবার (৩ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, জেলায় সম্প্রতি অটোরিকশা চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় পুলিশ গোয়েন্দা নজরদারি শুরু করে। গত ১২ জুলাই সদর মডেল থানায় করা একটি ছিনতাই মামলার তদন্তে নেমে এই চক্রের হদিস পায় পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাতে প্রথমে ফারুক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গ্যারেজে হানা দিয়ে ৩টি চোরাই অটোরিকশা পাওয়া যায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় আরও দুজনকে। তাদের তিনজনের দেওয়া তথ্যে আরেকটি গ্যারেজে অভিযান চালিয়ে আরও ৫টি অটোরিকশা ও ১১টি শ্যালো মেশিন উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ধার হওয়া এসব মালামাল কেনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি গ্রেপ্তারকৃতরা। তাদের দাবি ছিল তারা নির্দোষ, তবে পুলিশ বলছে তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। এই চক্রের অন্য সদস্যদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাতে গ্যারেজে কী করছিল চোরচক্র

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত