সংবাদ

প্রথম দিনেই ৭৮ কোটি রুপি আয় করল বিজয়ের শেষ সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৯:১১ পিএম

প্রথম দিনেই ৭৮ কোটি রুপি আয় করল বিজয়ের শেষ সিনেমা

তামিল তারকা ও বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় অভিনীত শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছে ৭৮ কোটি ২৭ লাখ রুপি। ট্রেড ওয়েবসাইট স্যাকনিলক–এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতের বক্স অফিসে ছবিটির আয় ৪৮ কোটি ২৭ লাখ রুপি, যার মধ্যে নেট আয় ৪১ কোটি রুপি। বিদেশে ছবিটি আয় করেছে প্রায় ৩০ কোটি রুপি (গ্রস)।

পরিচালক এইচ বিনোথ নির্মিত অ্যাকশন-ড্রামা ছবিতে বিজয় অভিনয় করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা ভেত্রি কোন্ডান চরিত্রে। তার বিপরীতে খলনায়কের ভূমিকায় রয়েছেন ববি দেওল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মমিতা বাইজু।

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়ায় বিজয়ের অভিনয়, আবেগঘন দৃশ্য এবং অনিরুদ্ধ রবিচন্দর–এর ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রশংসা পেয়েছে। তবে ছবির দীর্ঘ সময়, পরিচিত ধাঁচের গল্প এবং দ্বিতীয়ার্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অভিনয়জীবনের শেষ সিনেমা হওয়ায় ‘জন নায়গন’ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, আর সেই আগ্রহের প্রতিফলন মিলেছে প্রথম দিনের বক্স অফিস আয়েও।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

প্রথম দিনেই ৭৮ কোটি রুপি আয় করল বিজয়ের শেষ সিনেমা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

তামিল তারকা ও বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় অভিনীত শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছে ৭৮ কোটি ২৭ লাখ রুপি। ট্রেড ওয়েবসাইট স্যাকনিলক–এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতের বক্স অফিসে ছবিটির আয় ৪৮ কোটি ২৭ লাখ রুপি, যার মধ্যে নেট আয় ৪১ কোটি রুপি। বিদেশে ছবিটি আয় করেছে প্রায় ৩০ কোটি রুপি (গ্রস)।

পরিচালক এইচ বিনোথ নির্মিত অ্যাকশন-ড্রামা ছবিতে বিজয় অভিনয় করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা ভেত্রি কোন্ডান চরিত্রে। তার বিপরীতে খলনায়কের ভূমিকায় রয়েছেন ববি দেওল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মমিতা বাইজু।

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়ায় বিজয়ের অভিনয়, আবেগঘন দৃশ্য এবং অনিরুদ্ধ রবিচন্দর–এর ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রশংসা পেয়েছে। তবে ছবির দীর্ঘ সময়, পরিচিত ধাঁচের গল্প এবং দ্বিতীয়ার্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অভিনয়জীবনের শেষ সিনেমা হওয়ায় ‘জন নায়গন’ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, আর সেই আগ্রহের প্রতিফলন মিলেছে প্রথম দিনের বক্স অফিস আয়েও।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত