দীর্ঘদিন ধরে অভিনয় ও সংগীত থেকে দূরে থাকার ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় শিল্পী তাহসান খান। নতুন গান না করার পাশাপাশি অভিনয় থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানানোয় ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল হতাশা। তবে এবার তাদের জন্য এলো সুখবর। পর্দায় ফিরছেন তাহসান, তবে অভিনেতা হিসেবে নয়—সঞ্চালকের ভূমিকায়।
বিশ্বখ্যাত সংগীত
প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’ উপস্থাপনা করবেন
তাহসান। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাকে।
প্রতিযোগিতাটির
বিচারকের দায়িত্বে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ জনপ্রিয় শিল্পী ও সংগীত ব্যক্তিত্ব—ফাহমিদা
নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।
১৯৫৬ সাল থেকে ইউরোপিয়ান
ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে ইউরোভিশন সং কনটেস্ট, যা বিশ্বের
অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ সংগীত প্রতিযোগিতা। এবার প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ
‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রতিনিধি
নির্বাচনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে
সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড
ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি। প্রতিযোগিতার বিভিন্ন
পর্ব এবং গ্র্যান্ড ফিনালে সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও এনটিভি।
নির্বাচিত শিল্পী
আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট
এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে
দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া
ও লাওস।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন