সংবাদ

‘তোমায় দিলাম ছুটি’তে হাকিম-ছন্দা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৯:২৮ পিএম

‘তোমায় দিলাম ছুটি’তে হাকিম-ছন্দা

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে নাটকে অভিনয় করলেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আজিজুল হাকিম ও গোলাম ফরিদা ছন্দা। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এবং অর্ক মোস্তফার রচনায় নির্মিত ‘তোমায় দিলাম ছুটি’ নাটকে দেখা যাবে এই জুটিকে।

নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গোলাম ফরিদা ছন্দা বলেন, “দীর্ঘদিন পর হাকিম ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। তিনি এখনো অভিনয়ের প্রতি আগের মতোই ভীষণ সিরিয়াস। চরিত্র নিয়ে তার সার্বক্ষণিক ভাবনা আমাকে মুগ্ধ করে। অনেকদিন পর একসঙ্গে কাজ করে আমি সত্যিই উপভোগ করেছি। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকদেরও ভালো লাগবে।”

অন্যদিকে আজিজুল হাকিম বলেন, “একসময় ছন্দার সঙ্গে অনেক কাজ করেছি। এরপর দীর্ঘ বিরতি ছিল। আবার একসঙ্গে কাজ করে ভালো লাগলো। এখন দর্শক গল্পে পারিবারিক আবহ বেশি পছন্দ করছেন, যা আমাদের জন্য খুবই ইতিবাচক।”

এদিকে গোলাম ফরিদা ছন্দা বর্তমানে দীপ্ত টিভিতে প্রচারিত সাজ্জাদ সুমনের ‘খুশবু’ নাটকে অভিনয় করছেন। পাশাপাশি শিগগিরই প্রচারে আসবে ভিকি জাহেদের ‘আমাদের নীল বাড়ি’ এবং হাসান জোউলের ‘এরই নাম সংসার’ ধারাবাহিক নাটক।

সম্প্রতি দেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ছন্দা। নিজের পোস্টে তিনি লিখেছেন, “একজন আফজাল হোসেন! আমাদের কাছে তিনি কিংবদন্তি। আফজাল ভাই, আপনার কাছে আমাদের অনেক ঋণ, যা কোনোদিন শোধ হওয়ার নয়। আপনার কাছ থেকে অভিনয়ের কত কিছু শেখার আছে, তা বারবার মনে হয়। আমরা কৃতজ্ঞ আপনার মতো একজন শিল্পীর কাছে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার সমৃদ্ধ অভিজ্ঞতা দিয়ে আমাদের আরও সমৃদ্ধ করুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা প্রিয় আফজাল ভাই।”

উল্লেখ্য, আগের মতো নিয়মিত না হলেও গোলাম ফরিদা ছন্দা এখনও একজন পেশাদার অভিনয়শিল্পী হিসেবে টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

‘তোমায় দিলাম ছুটি’তে হাকিম-ছন্দা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত