সংবাদ

দেশত্যাগে নিষেধাজ্ঞা পেলেন সিটি করপোরেশনের ৪ প্রকৌশলী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৯:০৬ এএম

দেশত্যাগে নিষেধাজ্ঞা পেলেন সিটি করপোরেশনের ৪ প্রকৌশলী
ছবি : সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালে সিটি করপোরেশনের চারজন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। অভিযুক্তরা গোপনে দেশ ছেড়ে পালাতে পারেন–এমন তথ্যের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশযাত্রা ঠেকাতে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন–ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, ডিএসসিসির সাবেক ও বর্তমানে বরিশাল সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী (ময়মনসিংহে বদলির আদেশপ্রাপ্ত) এবং একই সংস্থার নির্বাহী প্রকৌশলী (পুর) ফারজানা মুক্তা (রংপুরে বদলির আদেশপ্রাপ্ত)।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত ২৬ জুলাই ইস্যু করা এক ‘গোপনীয়’ চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠিতে সই করেছেন যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। গোপন সূত্রে জানা গেছে, তদন্তাধীন অবস্থায় এসব কর্মকর্তা গোপনে দেশত্যাগ করতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা যেন কোনোভাবেই দেশের বাইরে যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। চিঠির সঙ্গে অভিযুক্ত কর্মকর্তাদের পাসপোর্ট ও স্থায়ী ঠিকানার অনুলিপিও যুক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

দেশত্যাগে নিষেধাজ্ঞা পেলেন সিটি করপোরেশনের ৪ প্রকৌশলী

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত