সংবাদ

রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ: সাঘাটা উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১১:১১ এএম

রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ: সাঘাটা উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ
ছবি : সংবাদ

গাইবান্ধার সাঘাটায় শ্রেষ্ঠ রক্তদাতাদের সম্মাননা প্রদান এবং বিভিন্ন মাদ্রাসা ও ক্লাবের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সামাজিক ও মানবিক সংগঠন ‘সাঘাটা উন্নয়ন সংস্থা (এসইউএস)-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী জয় চন্দ্র বিলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ শাহীন বলেন, 'সামাজিক উন্নয়নে তরুণদের মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া সময়ের দাবি। নিয়মিত রক্তদান যেমন মহৎ কাজ, তেমনি খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।' তিনি সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সাইদুর রহমান, আনোয়ার হোসেন রানা, আফতাব হোসেন ও সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে রক্তদানে বিশেষ ভূমিকার জন্য শ্রেষ্ঠ রক্তদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন মাদ্রাসা ও স্থানীয় ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেন অতিথিরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, ত্রাণ সম্পাদক সুলতান হোসেন, শিক্ষা সম্পাদক আব্দুর রউফ, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আনছারুজ্জামান রেজওয়ান এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন আক্তারসহ সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।

সাঘাটা উন্নয়ন সংস্থা জানায়, সমাজের কল্যাণে রক্তদান, শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্যসেবামূলক মানবিক কার্যক্রম তারা ভবিষ্যতে আরও বিস্তৃত করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ: সাঘাটা উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধার সাঘাটায় শ্রেষ্ঠ রক্তদাতাদের সম্মাননা প্রদান এবং বিভিন্ন মাদ্রাসা ও ক্লাবের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সামাজিক ও মানবিক সংগঠন ‘সাঘাটা উন্নয়ন সংস্থা (এসইউএস)-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী জয় চন্দ্র বিলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ শাহীন বলেন, 'সামাজিক উন্নয়নে তরুণদের মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া সময়ের দাবি। নিয়মিত রক্তদান যেমন মহৎ কাজ, তেমনি খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।' তিনি সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সাইদুর রহমান, আনোয়ার হোসেন রানা, আফতাব হোসেন ও সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে রক্তদানে বিশেষ ভূমিকার জন্য শ্রেষ্ঠ রক্তদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন মাদ্রাসা ও স্থানীয় ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেন অতিথিরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, ত্রাণ সম্পাদক সুলতান হোসেন, শিক্ষা সম্পাদক আব্দুর রউফ, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আনছারুজ্জামান রেজওয়ান এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন আক্তারসহ সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।

সাঘাটা উন্নয়ন সংস্থা জানায়, সমাজের কল্যাণে রক্তদান, শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্যসেবামূলক মানবিক কার্যক্রম তারা ভবিষ্যতে আরও বিস্তৃত করবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত