সংবাদ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১১:১২ এএম

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮
ছবি : সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন (দয়ামীর) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে কাশিকাপন এলাকায় ঢাকা থেকে সিলেটগামী 'ইউনিক পরিবহন'-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা 'বেঙ্গল পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আটজন মারা যান।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, "তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সিলেটের ওসমানীনগর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন (দয়ামীর) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে কাশিকাপন এলাকায় ঢাকা থেকে সিলেটগামী 'ইউনিক পরিবহন'-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা 'বেঙ্গল পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আটজন মারা যান।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, "তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত