সংবাদ

ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম

ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
ছবি : সংগৃহীত

কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী ফ্লাইট ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি অন্তত ৬ ঘণ্টা ধরে বিমানবন্দরে আটকে আছে বলে জানা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে একটি নিউজ পোর্টালকে এ তথ্য জানান। 

ওই কর্মকর্তা আরও জানান, ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড হয়েছে। অবতরণের পর এর কারিগরি পরীক্ষা শুরু হয়। প্রাথমিক পরিদর্শনের পর কর্তৃপক্ষ বিমানটিকে গ্রাউন্ডেড ঘোষণা করে।

ফ্লাইটটিতে আড়াইশর মতো যাত্রী ছিলেন। তাদের জন্য বিকল্প ফ্লাইট, আবাসন ও খাবারের ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কাজ করছে বলেও জানান তিনি।

ফ্লাইটটিতে যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও বয়স্ক ব্যক্তি ছিলেন। দীর্ঘক্ষণ বিমানবন্দরে আটকে থাকায় তাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। যাত্রীদের একজন জানান, প্রাথমিকভাবে তাদের খাবারের ব্যবস্থা করা হলেও রাত্রিযাপনের কোনো স্পষ্ট ব্যবস্থা এখনো জানানো হয়নি।

বাংলাদেশ বিমান সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটি মেরামতে কারিগরি দল কাজ করছে। তবে মেরামত সম্ভব না হলে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য স্থানীয় হোটেলে থাকার ব্যবস্থা করার পাশাপাশি তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

বিমানটিতে কানাডা প্রবাসী অনেক বাংলাদেশি ছিলেন। তাদের কেউ কেউ পারিবারিক কারণে জরুরি প্রয়োজনে ঢাকায় ফিরছিলেন। দীর্ঘ এই অপেক্ষায় তাদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত