সংবাদ

পলাশে প্রবীণদের মধ্যে ফলদ ও বনজ চারা বিতরণ

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম

পলাশে প্রবীণদের মধ্যে ফলদ ও বনজ চারা বিতরণ
ছবি : সংবাদ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীর পলাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নে প্রবীণ কল্যাণ সংগঠনের সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় এই চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. আমজাদ হোসেন আকন্দ। কর্মসূচিতে প্রবীণ সংগঠনের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে জিনারদী ইউনিয়ন প্রবীণ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শুধু গাছ লাগানোই নয়, প্রতিটি চারার যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।

চারা বিতরণ শেষে অংশগ্রহণকারীরা একটি সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাড়ির চারপাশ ও খালি জায়গায় নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার শপথ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

পলাশে প্রবীণদের মধ্যে ফলদ ও বনজ চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীর পলাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নে প্রবীণ কল্যাণ সংগঠনের সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় এই চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. আমজাদ হোসেন আকন্দ। কর্মসূচিতে প্রবীণ সংগঠনের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে জিনারদী ইউনিয়ন প্রবীণ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শুধু গাছ লাগানোই নয়, প্রতিটি চারার যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।

চারা বিতরণ শেষে অংশগ্রহণকারীরা একটি সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাড়ির চারপাশ ও খালি জায়গায় নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার শপথ নেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত