সংবাদ

পায়রা সেতুতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম

পায়রা সেতুতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি : সংবাদ

পটুয়াখালীর দুমকিতে ১ হাজার ৬১০ পিস ইয়াবা বড়ি ও নগদ ৩৫ হাজার টাকাসহ মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার লেবুখালী পায়রা সেতু টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার কালিকা প্রসাদ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাত পৌনে ১২টার দিকে পায়রা সেতু চেকপোস্টে দায়িত্ব পালনকালে এএসআই আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহভাজন হিসেবে মোস্তাফিজুর রহমানকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

পায়রা সেতুতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকিতে ১ হাজার ৬১০ পিস ইয়াবা বড়ি ও নগদ ৩৫ হাজার টাকাসহ মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার লেবুখালী পায়রা সেতু টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার কালিকা প্রসাদ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাত পৌনে ১২টার দিকে পায়রা সেতু চেকপোস্টে দায়িত্ব পালনকালে এএসআই আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহভাজন হিসেবে মোস্তাফিজুর রহমানকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত