নওগাঁর পত্নীতলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৪৩ শতাংশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, ৩ হাজার ১৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৭৭ জন পাস করেছে।
বিভাগওয়ারি তথ্যে দেখা যায়, এসএসসি সাধারণ ধারায় ২ হাজার ৭ জনের মধ্যে ১ হাজার ৩৬৬ জন (৬৮.০৬%) পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন। দাখিল পরীক্ষায় ৯৭৩ জনের মধ্যে ৫১১ জন (৫২.৫২%) পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২০৮ জনের মধ্যে ১০০ জন (৪৮.০৭%) পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন।
সব মিলিয়ে উপজেলায় পাসের হার সন্তোষজনক হলেও চকনোদাবাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া ১৯ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। উল্লেখ্য, সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে সারাদেশে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যেখানে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন