সংবাদ

১০টি সিনেমা হলেও কম হতো: রামায়ণ নিয়ে রণবীরের বড় আপডেট

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম

১০টি সিনেমা হলেও কম হতো: রামায়ণ নিয়ে রণবীরের বড় আপডেট
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর কাপুর জানিয়েছেন, নির্মাতা নীতীশ তিওয়ারির উচ্চাভিলাষী প্রজেক্ট ‘রামায়ণ: পার্ট ওয়ান’ মুক্তির আগেই দ্বিতীয় ভাগের ৫০ শতাংশ শুটিং শেষ হয়ে গেছে। মহাকাব্য রামায়ণের বিশালতা নিয়ে কথা বলতে গিয়ে রণবীর বলেন, এই গল্পটি যথাযথভাবে বলতে গেলে ১০টি সিনেমার প্রয়োজন ছিল, কিন্তু দুটি ভাগে একে গুছিয়ে আনা ছিল বেশ চ্যালেঞ্জিং।

২০২৬ সালের দিওয়ালিতে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমার প্রথম ভাগ। রণবীর কাপুর এতে শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন। তিনি জানান, দ্বিতীয় ভাগটি আরও বড় এবং বিনোদনমূলক হবে। বিশেষ করে অভিনেতা সানি দেওলের ‘হনুমান’ চরিত্রটি দ্বিতীয় ভাগে অনেক বেশি গুরুত্ব পাবে।

সিনেমায় সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং সূর্পণখার চরিত্রে অভিনয় করছেন রাকুল প্রীত সিং। রণবীর আরও যোগ করেন, রামায়ণের গল্পকে আধুনিক করে উপস্থাপনের প্রয়োজন নেই; সাহস, সত্য আর ক্ষমার মতো এর শাশ্বত বিষয়গুলো কয়েক হাজার বছর ধরে প্রাসঙ্গিক। উল্লেখ্য, ২০২৭ সালের দিওয়ালিতে সিনেমাটির দ্বিতীয় ভাগ মুক্তির কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১০টি সিনেমা হলেও কম হতো: রামায়ণ নিয়ে রণবীরের বড় আপডেট

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বলিউড অভিনেতা রণবীর কাপুর জানিয়েছেন, নির্মাতা নীতীশ তিওয়ারির উচ্চাভিলাষী প্রজেক্ট ‘রামায়ণ: পার্ট ওয়ান’ মুক্তির আগেই দ্বিতীয় ভাগের ৫০ শতাংশ শুটিং শেষ হয়ে গেছে। মহাকাব্য রামায়ণের বিশালতা নিয়ে কথা বলতে গিয়ে রণবীর বলেন, এই গল্পটি যথাযথভাবে বলতে গেলে ১০টি সিনেমার প্রয়োজন ছিল, কিন্তু দুটি ভাগে একে গুছিয়ে আনা ছিল বেশ চ্যালেঞ্জিং।

২০২৬ সালের দিওয়ালিতে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমার প্রথম ভাগ। রণবীর কাপুর এতে শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন। তিনি জানান, দ্বিতীয় ভাগটি আরও বড় এবং বিনোদনমূলক হবে। বিশেষ করে অভিনেতা সানি দেওলের ‘হনুমান’ চরিত্রটি দ্বিতীয় ভাগে অনেক বেশি গুরুত্ব পাবে।

সিনেমায় সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং সূর্পণখার চরিত্রে অভিনয় করছেন রাকুল প্রীত সিং। রণবীর আরও যোগ করেন, রামায়ণের গল্পকে আধুনিক করে উপস্থাপনের প্রয়োজন নেই; সাহস, সত্য আর ক্ষমার মতো এর শাশ্বত বিষয়গুলো কয়েক হাজার বছর ধরে প্রাসঙ্গিক। উল্লেখ্য, ২০২৭ সালের দিওয়ালিতে সিনেমাটির দ্বিতীয় ভাগ মুক্তির কথা রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত