মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম আস্থাভাজন এবং হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট পদত্যাগ করছেন। চলতি আগস্ট মাসের শেষ দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রভাবশালী পদ থেকে বিদায় নেবেন। মূলত নিজের ছোট সন্তানদের সময় দেওয়া এবং পরিবারের পাশে থাকতেই তার এই সিদ্ধান্ত।
বুধবার (১২ আগস্ট) ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে লেভিটের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হোয়াইট হাউসের পোডিয়াম ছাড়লেও তিনি ট্রাম্পের সান্নিধ্য ছাড়ছেন না। পদত্যাগের পর তিনি ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন।
মাত্র ২৮ বছর বয়সে মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে নজির গড়েছিলেন লেভিট। ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই নারী প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তীক্ষ্ণ প্রশ্নের মুখেও ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আক্রমণাত্মক ও দৃঢ় অবস্থান নিয়ে বেশ আলোচনায় ছিলেন।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, লেভিট তার দুই ছোট সন্তান ও পরিবারকে আরও সময় দেওয়ার উদ্দেশ্যেই পদ ছাড়ছেন। গত মে মাসে লেভিট তার দ্বিতীয় সন্তান ভিভিয়ানার জন্ম দেন। মাতৃত্বকালীন ছুটি শেষে জুলাইয়ে কাজে ফিরলেও পেশাদার জীবনের চরম ব্যস্ততার মাঝে সন্তানদের পর্যাপ্ত সময় দিতে না পারার কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
বিদায়ী বার্তায় ক্যারোলিন লেভিট প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে হোয়াইট হাউসের পোডিয়ামে দাঁড়িয়ে কথা বলতে পারা তার জন্য এক অনন্য সম্মানের বিষয়।
রিপাবলিকান পার্টির ভেতরে বর্তমানে লেভিট বেশ প্রভাবশালী এক কণ্ঠস্বর। বাইরে থেকে উপদেষ্টা হিসেবে কাজ করার পাশাপাশি তিনি ‘মাগা’ (MAGA) আন্দোলন এগিয়ে নিতেও বড় ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন