সংবাদ

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪
ছবি : সংবাদ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া এলাকার বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা গ্রামের মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মোহাম্মদ রফিক (২৮) ও মো. জিয়াবুল হক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘লাল সবুজ পরিবহন’-এর একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে যাওয়ার সময় খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহেদ, রফিক ও জিয়াবুলের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে মারা যান জসিম উদ্দিন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনাটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত