সংবাদ

অবৈধভাবে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম

অবৈধভাবে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে নরসিংদীতে মানববন্ধন
ছবি : সংবাদ

নরসিংদীতে চলমান গ্যাস সংকটের মধ্যে কনটেইনারে করে অবৈধভাবে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে সিএনজিচালিত মোটরযান চালক ও মালিকেরা এই কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন আরশিনগর মাইক্রোস্ট্যান্ডের সভাপতি আইয়ুব আলী, সেবাসংঘ মাইক্রোস্ট্যান্ডের সভাপতি লিটন মিয়া, বীরপুর মাইক্রোস্ট্যান্ডের সাধারণ সম্পাদক মাসুদ মিয়া এবং চালক মো. সাত্তার মিয়া, মো. হোসেন মিয়া প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, অতিরিক্ত মুনাফার আশায় ফিলিং স্টেশন মালিকেরা রাতের আঁধারে কনটেইনারে করে অবৈধভাবে গ্যাস বিক্রি করছেন। এর ফলে দিনের বেলা পাম্পগুলোতে গ্যাসের পর্যাপ্ত চাপ থাকছে না। পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হলেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, অবিলম্বে এই অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ করে সংকটের স্থায়ী সমাধান না করা হলে তিতাস গ্যাস অফিস ঘেরাওসহ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

অবৈধভাবে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

নরসিংদীতে চলমান গ্যাস সংকটের মধ্যে কনটেইনারে করে অবৈধভাবে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে সিএনজিচালিত মোটরযান চালক ও মালিকেরা এই কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন আরশিনগর মাইক্রোস্ট্যান্ডের সভাপতি আইয়ুব আলী, সেবাসংঘ মাইক্রোস্ট্যান্ডের সভাপতি লিটন মিয়া, বীরপুর মাইক্রোস্ট্যান্ডের সাধারণ সম্পাদক মাসুদ মিয়া এবং চালক মো. সাত্তার মিয়া, মো. হোসেন মিয়া প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, অতিরিক্ত মুনাফার আশায় ফিলিং স্টেশন মালিকেরা রাতের আঁধারে কনটেইনারে করে অবৈধভাবে গ্যাস বিক্রি করছেন। এর ফলে দিনের বেলা পাম্পগুলোতে গ্যাসের পর্যাপ্ত চাপ থাকছে না। পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হলেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, অবিলম্বে এই অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ করে সংকটের স্থায়ী সমাধান না করা হলে তিতাস গ্যাস অফিস ঘেরাওসহ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত