সংবাদ

অটোরিকশায় যুক্ত হ‌চ্ছে কিউআর কোড

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম

অটোরিকশায় যুক্ত হ‌চ্ছে কিউআর কোড

  • সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন বাতিল

​ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে চার্জ দিলে জরিমানার বিধান করা হচ্ছে।
একই সঙ্গে সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করা হলে এসব অটোরিকশার নতুন নিবন্ধন দেওয়া হবে না এবং পূর্বে নিবন্ধিত রিকশার ক্ষেত্রে নবায়নও বন্ধ রাখা হবে।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
​গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, "ব্যাটারিচালিত ই-রিকশাগুলো আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন এবং পৌরসভার আওতায় রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসছি। সেখানেই কিছু শর্ত দেওয়া হবে যে, তারা যে চার্জ দেবে, সেটি অবশ্যই সৌরবিদ্যুতে হতে হবে।"
তিনি স্পষ্ট জানান, "সৌরবিদ্যুতের বাহিরে রিচার্জ করলে এই ব্যাটারিচালিত বা ই-রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেবো না এবং নবায়ন করবো না।"
অন্য উৎস থেকে বিদ্যুৎ নিয়ে চার্জ দিলে আইন অনুযায়ী জরিমানার সম্মুখীন হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
​এখন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নয়, বরং সিটি করপোরেশন ও পৌরসভা থেকে এসব ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে। জাতীয় সংসদে এ সংক্রান্ত আইন পাস হওয়ার পর এখন চূড়ান্ত বিধিমালা তৈরির কাজ চলছে, যেখানে ফি ও শর্তাবলী নির্ধারিত হবে।
ই-রিকশার ফিটনেস প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক হবে এবং তাতে ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর থাকতে হবে।
​রাজধানী ঢাকা শহরের অটোরিকশাগুলোকে চলাচলের সুবিধার্থে আটটি জোনে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে চারটি করে জোন থাকবে, যার জন্য নির্ধারিত থাকবে আলাদা রং। এক জোনের রিকশা যেন অন্য জোনে না যেতে পারে, সেজন্য জিও ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হবে এবং আইন অমান্যে ট্রাফিক পুলিশ জরিমানা আদায় করবে।
তদারকি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "পুলিশের কাজ তো এটি। পুলিশের সঙ্গেই যৌথভাবে এটা করছি আমরা। পুলিশই কমিটিতে আছে। জিও ফেন্সিংও ট্রাফিক পুলিশই করবে এবং তারাই মনিটরিং করবে।"
নিবন্ধনের সময় রিকশায় কিউআর কোড যুক্ত করা হবে এবং এই নিয়ম দেশের ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা ও সকল উপজেলায় একযোগে কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষেই বিধিমালাটি সারাদেশে পুরোপুরি বাস্তবায়ন হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

অটোরিকশায় যুক্ত হ‌চ্ছে কিউআর কোড

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত