প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এয়ার কন্ডিশনার (এসি) বিকট শব্দে বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে, তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মর্মান্তিক এই ঘটনার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় ভেতরের আটকে পড়া অতিথিদের উদ্ধার করা সম্ভব হয় এবং আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনার পর পুরো হোটেল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে এবং আর কেউ হতাহত হয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কলকাতায় এই মারাত্মক দুর্ঘটনার মাত্র দুদিন আগেই গত ১৭ আগস্ট ভোরে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের 'বিদেষিণী' নামক একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ৮ জন নিহত এবং বহু আহত হন।
তারাপীঠ মন্দিরের কাছে পাঁচতলা ওই হোটেলের নিচতলায় ভোর সাড়ে ৪টায় আগুন লাগার সময়ও অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।
এনডিটিভির তথ্য অনুযায়ী, মাত্র দুদিনের ব্যবধানে পশ্চিমবঙ্গে পর পর দুটি হোটেলে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন