অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) হিসেবে কাজ করছেন তিনি। প্রায় তিন মাস ধরে নতুন এই দায়িত্ব পালন করছেন অভিনেত্রী।
নতুন কর্মপরিবেশ
ও সহকর্মীদের সঙ্গে কাজ করে বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন তমা। তিনি বলেন, ‘নতুন সহকর্মী,
নতুন পরিবেশ। নতুন বন্ধুও পেয়েছি। সব মিলিয়ে দারুণ কাটছে।’
নতুন পেশায় যুক্ত
হওয়ায় অভিনয়ে অনিয়মিত হয়ে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে তমা জানান, ব্যাংকের চাকরির
পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে তার কোনো সমস্যা হচ্ছে না। অভিনয়ই তার প্রথম ভালোবাসা ও
ভালো লাগার জায়গা। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয়ের বিষয়ে আন্তরিক বলে জানান তিনি।
অভিনয়ের ব্যস্ততাও
ধরে রাখছেন তমা। সর্বশেষ ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শক-সমালোচকের প্রশংসা পেয়েছেন
তিনি। সিনেমাটিতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়ের পরিসর আরও বিস্তৃত করেছেন
এই অভিনেত্রী।
এরই মধ্যে নতুন
সিনেমার প্রস্তুতিও নিচ্ছেন তমা। ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ সিনেমায় অভিনয় করতে
যাচ্ছেন তিনি। সিনেমাটির গল্প ও নিজের চরিত্র নিয়ে আশাবাদী তমা।
তিনি বলেন, ‘আমার
কাছে মনে হয়েছে, ‘দাগি’র পর এর চেয়ে সুন্দর গল্পে ফেরাটাই আমার জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।
আমার চরিত্রটিও বেশ মনে ধরেছে।’
২০১৫ সালে শাহনেওয়াজ
কাকলীর ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা। এরপর
সময়ের সঙ্গে নিজের অভিনয়ের ধরনেও পরিবর্তন এনেছেন তিনি। ‘খাঁচার ভেতর অচিন পাখি’,
‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র মতো সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে
অভিনয় করে সেই পরিবর্তনের প্রমাণ দিয়েছেন তিনি।
নতুন পেশায় যুক্ত
হলেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তমার। বরং চাকরির পাশাপাশি অভিনয়কেই
নিয়মিতভাবে এগিয়ে নিতে চান এই অভিনেত্রী।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন