সংবাদ

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বে রাফসান-সুনেরাহ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বে রাফসান-সুনেরাহ

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ও হাসির রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে ফিরেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৪’ আজ সন্ধ্যা ৭টায় মুক্তি পাচ্ছে।

নতুন এই চ্যাপ্টারে গল্পে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। ব্যাচেলর ফ্ল্যাটের চেনা বিশৃঙ্খলা ও হাস্যরসের মধ্যে বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা রাফসান ও অভিনেত্রী সুনেরাহ। তাদের উপস্থিতিতে ব্যাচেলরদের জীবনে কী ধরনের পরিবর্তন বা নতুন মোড় আসে, তা নিয়েই এখন দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

এর আগে ‘চ্যাপ্টার ১৩’-এ ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে নানা হাস্যরস ও ঘটনাপ্রবাহ দেখা যায়। পর্বটি দর্শকদের মধ্যে ভালো সাড়া পাওয়ার পর এবার দ্রুতই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা অমি।

আজ সন্ধ্যা ৭টায় একসঙ্গে মুক্তি পাবে ‘চ্যাপ্টার ১৪’-এর আটটি পর্ব। ১০৫ থেকে ১১২ নম্বর পর্ব পর্যন্ত এসব পর্ব দেখা যাবে বঙ্গের অ্যাপ ও ওয়েবসাইটে।

রাফসান ও সুনেরাহর বিশেষ উপস্থিতি, ব্যাচেলরদের নতুন কাণ্ডকারখানা এবং একের পর এক অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে এবারের চ্যাপ্টার দর্শকদের কতটা মাতাতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বে রাফসান-সুনেরাহ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ও হাসির রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে ফিরেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৪’ আজ সন্ধ্যা ৭টায় মুক্তি পাচ্ছে।

নতুন এই চ্যাপ্টারে গল্পে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। ব্যাচেলর ফ্ল্যাটের চেনা বিশৃঙ্খলা ও হাস্যরসের মধ্যে বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা রাফসান ও অভিনেত্রী সুনেরাহ। তাদের উপস্থিতিতে ব্যাচেলরদের জীবনে কী ধরনের পরিবর্তন বা নতুন মোড় আসে, তা নিয়েই এখন দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

এর আগে ‘চ্যাপ্টার ১৩’-এ ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে নানা হাস্যরস ও ঘটনাপ্রবাহ দেখা যায়। পর্বটি দর্শকদের মধ্যে ভালো সাড়া পাওয়ার পর এবার দ্রুতই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা অমি।

আজ সন্ধ্যা ৭টায় একসঙ্গে মুক্তি পাবে ‘চ্যাপ্টার ১৪’-এর আটটি পর্ব। ১০৫ থেকে ১১২ নম্বর পর্ব পর্যন্ত এসব পর্ব দেখা যাবে বঙ্গের অ্যাপ ও ওয়েবসাইটে।

রাফসান ও সুনেরাহর বিশেষ উপস্থিতি, ব্যাচেলরদের নতুন কাণ্ডকারখানা এবং একের পর এক অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে এবারের চ্যাপ্টার দর্শকদের কতটা মাতাতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত