ব্রিটিশবিরোধী আন্দোলনের অমর শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের মহান আত্মাহুতি দিবস উপলক্ষে আগামী ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মঞ্চনাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী।
ঢাকা পদাতিক আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগী হিসেবে রয়েছে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন। সন্ধ্যা সাড়ে ৬টায় নির্ধারিত এই আয়োজনটি দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবনের শিল্পীরা পরিবেশন করবেন জাগরণমূলক দলীয় সংগীত। একই সঙ্গে মিলনায়তনের প্রবেশপথে থাকবে চিত্রপ্রদর্শনী, যেখানে স্থান পাবে ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা বীরকন্যা প্রীতিলতা, চট্টগ্রাম যুববিদ্রোহ, জালালাবাদ পাহাড় ও ধলঘাট যুদ্ধের ছবি এবং ওই সময় শহীদ বিপ্লবীদের প্রতিকৃতি। প্রদর্শিত হবে নাটকের বিভিন্ন প্রামাণ্যচিত্রও। শুভেচ্ছা বক্তব্যের পরপরই শুরু হবে ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৭তম মঞ্চায়ন।
একুশে পদকপ্রাপ্ত প্রয়াত নাট্যজন মাসুম আজিজের রচনা ও মূল নির্দেশনার এই নাটকটি মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও বিয়োগান্তক ইতিহাস নিয়ে নির্মিত। মাসুম আজিজের প্রয়াণের পর নাটকটির নবনির্দেশনার দায়িত্বে আছেন বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী। তিনি এতে মূল চরিত্রেও অভিনয় করছেন।
নবনির্দেশনা ও অভিনয়ের অনুভূতি ব্যক্ত করে নাদের চৌধুরী বলেন, “‘ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক একটি গুরুত্বপূর্ণ নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ ভাই। তার প্রয়াণের পর প্রয়োজন অনুযায়ী কিছু অংশে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি করেছি। নাটকে আমি মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছি। ইতিহাসভিত্তিক এই নাটক বর্তমান প্রজন্মের অবশ্যই দেখা উচিত।”
প্রায় ৪০টি চরিত্রের এই নাটকে নাদের চৌধুরী ছাড়াও অভিনয় করছেন মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, রবিউল ইসলাম মিলটন, শাহনাজ পারভীন জয়া, তারেক আলী মিলন, কাজী সম্রাট, আতিকুর রহমান, আল আমিন স্বপন, সুমন ঘোষসহ আরও অনেকে।
নাটকটির আলোক পরিকল্পনা করেছেন জাকারিয়া কিরণ, সংগীতে রয়েছেন আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনায় শ্যামল হাসান। ২০১৮ সালের ১৮ জানুয়ারি প্রথম মঞ্চস্থ হওয়া এই নাটকটি দেশে ও ভারতে সমাদৃত হয়ে ইতিহাসভিত্তিক নাট্যপ্রযোজনার ক্ষেত্রে বিশেষ জায়গা করে নিয়েছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন