সংবাদ

স্বাস্থ্য প্রতিমন্ত্রী

টিকার কোনো ঘাটতি হবে না, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম

টিকার কোনো ঘাটতি হবে না, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে
গাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি : সংবাদ

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের সব শিশুর টিকা নিশ্চিত করা গেলে আমরা নিরাপদ থাকব। সরকার দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে এবং ইনশাআল্লাহ টিকার কোনো ঘাটতি হবে না। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোও এই কর্মসূচিতে সহযোগিতা করছে।

রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক নুরুল করীম ভুঁইয়া, জেলা সিভিল সার্জনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে সরকার দ্রুততার সঙ্গে টিকার সরবরাহ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। যেখানে ঘাটতি রয়েছে, সেখানে দায়িত্ব নিয়ে তা পূরণ করা হচ্ছে। এই কর্মসূচি সফল করতে জনগণের সম্পৃক্ততা ও সবার সহযোগিতা প্রয়োজন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুরে হাম ও রুবেলা প্রতিরোধে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ২৮ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। আগামী ১৫ দিনব্যাপী এই কার্যক্রম জেলার সদর, টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও পুবাইলে চলবে।

গাজীপুরসহ দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে এই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।

এদিকে, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার ৪০ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

টিকার কোনো ঘাটতি হবে না, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত