বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো মুখটি দেখার আকুতি নিয়ে বাড়ি ফিরছিলেন ছেলে। কিন্তু ঘাতক ট্রাকের চাকা সেই সুযোগ আর দিল না। পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে বাবার কাছেই চলে গেলেন ছেলে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম জিকু (৪৫) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জিকুর বাবা জসিম উদ্দিন নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে মারা যান। খবরটি পেয়েই জিকু কর্মস্থল মাগুরা থেকে ভায়রা ভাইয়ের মোটরসাইকেলে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মহাসড়কের স্বস্তিপুর এলাকায় একটি বালুভর্তি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে জিকু মারা যান।
সংবাদ পেয়ে চৌড়হাস হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নুর আলম জিকুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের এমন মৃত্যুতে লালনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটিতে চলছে স্বজনদের আহাজারি।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন