সংবাদ

পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব আসিম ইফতিখার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম

পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব আসিম ইফতিখার
ছবি : সংগৃহীত

পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে জাতিসংঘে দেশটির স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ নিয়োগের ঘোষণা দেন।

এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার বলেন, বর্তমানে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা আসিম ইফতিখার পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেবেন। তার নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় পেশাদারত্ব ও স্পষ্টতার সঙ্গে পাকিস্তানের জাতীয় স্বার্থ এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বর্তমান পররাষ্ট্রসচিব আমনা বেলুচের দায়িত্বেরও প্রশংসা করেন ইসহাক দার। গুরুত্বপূর্ণ একটি সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান তিনি।

আমনা বেলুচ আগামী ১৭ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে অবসর নেবেন। এরপর তিনি তুরস্কে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন ইসহাক দার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এসব নিয়োগ ও দায়িত্ব পরিবর্তনে অনুমোদন দিয়েছেন। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর পাকিস্তানের ৩৩তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমনা বেলুচ।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর আসিম ইফতিখার এটিকে তার জন্য বড় সম্মানের বিষয় বলে উল্লেখ করেছেন। এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি পাকিস্তানের জাতীয় স্বার্থ এগিয়ে নিতে নেতৃত্বের প্রতি আস্থার মর্যাদা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব আসিম ইফতিখার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে জাতিসংঘে দেশটির স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ নিয়োগের ঘোষণা দেন।

এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার বলেন, বর্তমানে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা আসিম ইফতিখার পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেবেন। তার নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় পেশাদারত্ব ও স্পষ্টতার সঙ্গে পাকিস্তানের জাতীয় স্বার্থ এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বর্তমান পররাষ্ট্রসচিব আমনা বেলুচের দায়িত্বেরও প্রশংসা করেন ইসহাক দার। গুরুত্বপূর্ণ একটি সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান তিনি।

আমনা বেলুচ আগামী ১৭ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে অবসর নেবেন। এরপর তিনি তুরস্কে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন ইসহাক দার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এসব নিয়োগ ও দায়িত্ব পরিবর্তনে অনুমোদন দিয়েছেন। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর পাকিস্তানের ৩৩তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমনা বেলুচ।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর আসিম ইফতিখার এটিকে তার জন্য বড় সম্মানের বিষয় বলে উল্লেখ করেছেন। এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি পাকিস্তানের জাতীয় স্বার্থ এগিয়ে নিতে নেতৃত্বের প্রতি আস্থার মর্যাদা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত