আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে পুরস্কার জিতেছে নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের অফিশিয়াল শাখায় স্থান পাওয়া বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এটি ইতোমধ্যে এক নতুন ইতিহাস গড়েছে।
শুক্রবার রাতে (বাংলাদেশ সময় আনুমানিক রাত ১১টা) ভেনিসের ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগ থেকে সিনেমাটির পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস–প্রেমিও বিসাতো দ’ওরো’ তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় রুবাইয়াত হোসেন জানান, বিশ্বমঞ্চে এই স্বীকৃতি তার নিজের জন্য যেমন দারুণ সম্মানের, তেমনি দেশের চলচ্চিত্র শিল্পের অগ্রগতি ও আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
নারীর শরীর, আত্মপরিচয় ও আত্মনিয়ন্ত্রণের মতো সংবেদনশীল ও গভীর অভিজ্ঞতাকে মূল উপজীব্য করে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয় এবং সেখানে আন্তর্জাতিক সমালোচকদের কাছ থেকে ব্যাপকভাবে প্রশংসিত হয়। ভেনিসের অফিশিয়াল ‘অরিজন্তি’ বিভাগে মূল পুরস্কারের জন্য লড়াই করার পাশাপাশি সিনেমাটি ঐতিহ্যবাহী টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হচ্ছে।
চলচ্চিত্রটির প্রধান কেন্দ্রীয় চরিত্রে রূপদান করেছেন জাইনিন করিম চৌধুরী। এছাড়া অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমু।
\/

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন