সংবাদ

গফরগাঁওয়ে পাথরবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ বন্ধ

প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

গফরগাঁওয়ে পাথরবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ বন্ধ
ছবি : সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি পাথরবাহী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে গফরগাঁও উপজেলার মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, ময়মনসিংহগামী পাথরবাহী ট্রেনটি গোলাবাড়ি এলাকা অতিক্রম করার সময় হুট করেই এর একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনার রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী (রিলিফ) ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছালে কাজ শুরু হবে এবং লাইন পরিষ্কার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি আন্তনগর ও লোকাল ট্রেন আটকে পড়েছে। এর মধ্যে ঢাকাগামী 'দেওয়ানগঞ্জ কমিউটার' আউলিয়া নগর ও 'তিস্তা এক্সপ্রেস' ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অবস্থান করছে।

অন্যদিকে ময়মনসিংহগামী 'জামালপুর কমিউটার' শ্রীপুর ও 'যমুনা এক্সপ্রেস' রাজেন্দ্রপুর স্টেশনে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গফরগাঁওয়ে পাথরবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ বন্ধ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি পাথরবাহী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে গফরগাঁও উপজেলার মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, ময়মনসিংহগামী পাথরবাহী ট্রেনটি গোলাবাড়ি এলাকা অতিক্রম করার সময় হুট করেই এর একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনার রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী (রিলিফ) ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছালে কাজ শুরু হবে এবং লাইন পরিষ্কার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি আন্তনগর ও লোকাল ট্রেন আটকে পড়েছে। এর মধ্যে ঢাকাগামী 'দেওয়ানগঞ্জ কমিউটার' আউলিয়া নগর ও 'তিস্তা এক্সপ্রেস' ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অবস্থান করছে।

অন্যদিকে ময়মনসিংহগামী 'জামালপুর কমিউটার' শ্রীপুর ও 'যমুনা এক্সপ্রেস' রাজেন্দ্রপুর স্টেশনে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত