সংবাদ

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা পরিচালক নাজনীন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা পরিচালক নাজনীন

রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ২৪ আগস্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডের ১৪তম আসর। নাটক ও চলচ্চিত্র অঙ্গনের তারকা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের উপস্থিতিতে জমে ওঠে এবারের আয়োজন।

এবারের আসরে ‘সর্ব-প্যাথি ডাক্তার’ নাটকের জন্য সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন নাট্যনির্মাতা নাজনীন হাসান খান। নাটকটির গল্প, চরিত্র নির্মাণ, পারিবারিক ও সামাজিক বাস্তবতার উপস্থাপন এবং নির্মাণশৈলীর জন্য তাঁর কাজ প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে নাজনীন হাসান খানের হাতে সেরা পরিচালকের পুরস্কার তুলে দেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। প্রিয় অভিনেতার হাত থেকে পুরস্কার গ্রহণের মুহূর্তটি তাঁর জন্য ছিল বিশেষ আনন্দের।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে নাজনীন হাসান খান বলেন, ‘একজন নির্মাতার সবচেয়ে বড় প্রাপ্তি হলো তাঁর কাজ দর্শকের কাছে পৌঁছানো এবং ভালোবাসা পাওয়া। ‘সর্ব-প্যাথি ডাক্তার’ আমার জন্য বিশেষ একটি কাজ। এই নাটকের সঙ্গে যুক্ত প্রতিটি শিল্পী ও কলাকুশলী আন্তরিকতা দিয়ে কাজ করেছেন। তাঁদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আজকের এই সম্মান আমাকে আরও ভালো এবং অর্থবহ কাজ করার অনুপ্রেরণা দেবে।’

২০১০ সালে নাটক রচনার মাধ্যমে নাজনীন হাসান খানের যাত্রা শুরু। এরপর টেলিভিশন নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নির্মাণে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। এরই মধ্যে ৫০টির বেশি নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নির্মাণ করেছেন এই নির্মাতা। পারিবারিক সম্পর্ক, সামাজিক বাস্তবতা ও মানুষের জীবনের নানা গল্প তাঁর নির্মাণের অন্যতম বৈশিষ্ট্য।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মায়ের ইচ্ছা’ ও ‘আধুনিক চোর’। নির্মাণকাজের স্বীকৃতি হিসেবে এর আগেও একাধিক পুরস্কার পেয়েছেন নাজনীন হাসান খান। বাবিসাস অ্যাওয়ার্ড ২০২৪ এবং টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ঞজঅই) অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেন তিনি।

এবার ‘সর্ব-প্যাথি ডাক্তার’ নাটকের জন্য বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের স্বীকৃতি তাঁর ক্যারিয়ারে যোগ করল আরও একটি উল্লেখযোগ্য অর্জন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা শামীম জামান, আখম হাসান, অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, দ্য ডেইলি সানের সাংবাদিক মো. জাহিদুল ইসলাম, অভিনেতা ফরিদ হোসেন, পরিচালক মো. ফাহাদ, নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মমিন সরকারসহ বিনোদন অঙ্গনের আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা পরিচালক নাজনীন

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত