সঙ্গীতশিল্পী ও সুরকার শামস সুমন এবার নিজের মৌলিক গান ‘স্বপ্নচূড়া’ নিয়ে হাজির হচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির ‘আর্টল্যাব স্টুডিও’তে গানটির ভয়েজ দিয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন রাজীব হাসান রাসেল, আর সুর ও কণ্ঠ দিয়েছেন শামস সুমন নিজেই। গানটির সঙ্গীতায়োজনও করেছেন রাজীব হাসান রাসেল।
গানটি প্রসঙ্গে
শামস সুমন বলেন, ‘স্বপ্নচূড়া আমার মৌলিক গান। রাজীব হাসান রাসেলের লেখা আমার কাছে খুব
ভালো লেগে যায়। যে কারণে নিজেই সুর করি। সঙ্গীতায়োজন রাজীবেরই। সবমিলিয়ে গানটা আমার
কাছে খুব ভালো লেগে যায়। তাই ভয়েজও দিয়ে দেই। ভয়েজ দেওয়ার পর গানটা কয়েকবার শুনেছি,
ভালো লেগেছে। আশা করছি গানটি প্রকাশ পেলে সবারই ভালো লাগবে। ধন্যবাদ রাজীব হাসান রাসেলকে।’
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে
ছিলেন শামস সুমন। সেখানকার কাজ শেষে নিজের কর্মস্থল দুবাইয়ে ফিরেছেন তিনি।
এদিকে সম্প্রতি
নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর জন্য একসঙ্গে তিনটি গানের সুর করেছেন শামস সুমন। গান
তিনটির শিরোনাম ‘দুঃখের দলিল’, ‘আসলোনা বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’। তিনটি গানই লিখেছেন
গোলাম মোর্শেদ। সঙ্গীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। এরই মধ্যে গানগুলোর মিউজিক ভিডিওর
কাজও শেষ হয়েছে। শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানগুলো।
ফাহমিদা নবীর জন্য
একসঙ্গে তিনটি গানের সুর করা প্রসঙ্গে শামস সুমন বলেন, ‘মূলত শ্রদ্ধেয় গোলাম মোর্শেদ
ভাইও তিনটি গান প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছেন। মোরশেদ ভাই ও ফাহমিদা আপা দীর্ঘ ২৫ বছর
যাবৎ একসঙ্গে কাজ করেন। মোরশেদ ভাই নিজেই ফাহমিদা আপাকে আমার একটি সুর করা গান শোনান।
আপার তা ভালো লাগে। পরে আরও দুটি গান শোনালে সেগুলোও তাঁর পছন্দ হয়। যে কারণে তিনটি
গানই ফাহমিদা গাইলেন। এরই মধ্যে গানগুলোর মিউজিক ভিডিওর কাজও শেষ।’
তিনটি গানই ফাহমিদা
নবীর একক গান। শিগগিরই গানগুলো প্রকাশ হওয়ার কথা রয়েছে। এদিকে নিজের কণ্ঠে ‘স্বপ্নচূড়া’
প্রকাশের অপেক্ষায় রয়েছেন শামস সুমনও।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন