সংবাদ

উখিয়ায় অভিযান: সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২ রোহিঙ্গা

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

উখিয়ায় অভিযান: সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২ রোহিঙ্গা
ছবি : সংবাদ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উখিয়ার ক্যাম্প-৯ ও ক্যাম্প-১০ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ৮ এপিবিএনের একটি দল ক্যাম্প-৯-এর পানবাজার এলাকায় অভিযান চালিয়ে উখিয়া থানার একটি চুরি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলম ওরফে সৈয়দ আলমকে (৬০) গ্রেপ্তার করে। 

পৃথক আরেকটি অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জোবায়েরকে (২৬) গ্রেপ্তার করা হয়। জোবায়ের টেকনাফ থানার একটি মাদক মামলা সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চুরির মামলার আসামিকে উখিয়া থানা এবং সাজাপ্রাপ্ত আসামিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় অভিযান: সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২ রোহিঙ্গা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উখিয়ার ক্যাম্প-৯ ও ক্যাম্প-১০ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ৮ এপিবিএনের একটি দল ক্যাম্প-৯-এর পানবাজার এলাকায় অভিযান চালিয়ে উখিয়া থানার একটি চুরি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলম ওরফে সৈয়দ আলমকে (৬০) গ্রেপ্তার করে। 

পৃথক আরেকটি অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জোবায়েরকে (২৬) গ্রেপ্তার করা হয়। জোবায়ের টেকনাফ থানার একটি মাদক মামলা সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চুরির মামলার আসামিকে উখিয়া থানা এবং সাজাপ্রাপ্ত আসামিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত