সংবাদ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১০

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১০
রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি হোটেলের কাছে পোড়া গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে শিশুরা। ছবি : রয়টার্স

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আবার বিমান ও ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া। শনিবারের (১২ সেপ্টেম্বর) এই ব্যাপক হামলায় অন্তত ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একাধিক আবাসিক ভবন, মুদিদোকান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিরমির জেলেনস্কি জানান, শনিবার সকাল থেকে রাশিয়া দেশজুড়ে প্রায় ৫০০টি ড্রোন ছুড়েছে। তিনি অভিযোগ করে বলেন, সম্মুখযুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে এখন ইউক্রেনের অর্থনীতি ও বেসামরিক প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করতে এই হামলা চালাচ্ছে মস্কো। ক্রামাতোরস্ক, ঝিতোমির, জাপোরিজিয়া ও ক্রিভি রিহ অঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। কিয়েভের পশ্চিমে ঝিতোমিরে একটি মুদিদোকানসহ দুটি পেট্রল পাম্প ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে, ওদেসার কৃষ্ণসাগরীয় বন্দরনগরীতেও রাতভর বোমা হামলায় প্রায় ৪০ জন আহত হয়েছেন। পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার সামারা অঞ্চলের একটি বৃহৎ সিনথেটিক রাবার কারখানায় ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সীমান্তে রুশ ড্রোন শনাক্ত হওয়ায় প্রতিবেশী দেশ মলদোভা সাময়িকভাবে তাদের আকাশসীমা এবং সাতটি সীমান্ত পারাপার কেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১০

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আবার বিমান ও ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া। শনিবারের (১২ সেপ্টেম্বর) এই ব্যাপক হামলায় অন্তত ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একাধিক আবাসিক ভবন, মুদিদোকান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিরমির জেলেনস্কি জানান, শনিবার সকাল থেকে রাশিয়া দেশজুড়ে প্রায় ৫০০টি ড্রোন ছুড়েছে। তিনি অভিযোগ করে বলেন, সম্মুখযুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে এখন ইউক্রেনের অর্থনীতি ও বেসামরিক প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করতে এই হামলা চালাচ্ছে মস্কো। ক্রামাতোরস্ক, ঝিতোমির, জাপোরিজিয়া ও ক্রিভি রিহ অঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। কিয়েভের পশ্চিমে ঝিতোমিরে একটি মুদিদোকানসহ দুটি পেট্রল পাম্প ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে, ওদেসার কৃষ্ণসাগরীয় বন্দরনগরীতেও রাতভর বোমা হামলায় প্রায় ৪০ জন আহত হয়েছেন। পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার সামারা অঞ্চলের একটি বৃহৎ সিনথেটিক রাবার কারখানায় ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সীমান্তে রুশ ড্রোন শনাক্ত হওয়ায় প্রতিবেশী দেশ মলদোভা সাময়িকভাবে তাদের আকাশসীমা এবং সাতটি সীমান্ত পারাপার কেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত