২০২৬ সালের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটির ট্রফি কার হাতে উঠবে, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। আগামী ২৬ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান।
এবারের সেরা ৩০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের চার ফুটবলার–লুইস দিয়াজ, দাইয়ো উপামেকানো, মাইকেল অলিসে ও হ্যারি কেইন। তবে এর মধ্যে শিরোপা জয়ের রেসে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন কেইন ও অলিসে। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি অবশ্য নিজের দুই শিষ্যের প্রতিই আস্থা রাখছেন।
চ্যাম্পিয়নস লিগে বোদো/গ্লিমটের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ের পর বায়ার্ন বস বলেন, ‘আমি সব সময় চাই আমার খেলোয়াড়রাই সফল হোক। তাই অন্য যেকোনো কোচের মতোই ১০০ শতাংশ পক্ষপাতিত্ব দেখিয়ে বলব, হ্যারি কেইন কিংবা মাইকেল অলিসে–যেকোনো একজন ব্যালন ডি’অর জিতলেই আমি সবচেয়ে বেশি খুশি হব।’
কোম্পানি মনে করেন, গত মৌসুমে বায়ার্নের অবিশ্বাস্য আক্রমণাত্মক ফুটবলের মূল রূপকার ছিলেন এই দুজন। বায়ার্ন পুরো মৌসুমে ১৮২টি গোল করেছিল, যা আধুনিক ইউরোপীয় ফুটবলে বিরল। তবে ব্যক্তিগত পারফরম্যান্স ও ঘরোয়া সাফল্যের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের মতো বড় আসরের পারফরম্যান্সও যে ব্যালন ডি’অর জয়ের পেছনে বড় ভূমিকা রাখে, সে বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন