সংবাদ

উত্তরার কার্যালয় থেকে আ.লীগ নেতা শাহীন গ্রেপ্তার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ এএম

উত্তরার কার্যালয় থেকে আ.লীগ নেতা শাহীন গ্রেপ্তার
এস এম শাহীনুজ্জামান শাহীন। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য ও ২০২৪ সালের নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা ক্লাবের পাশে সংঘটিত একটি অপহরণের ঘটনায় বিমানবন্দর থানায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত (চার্জশিট) আসামি হলেন শাহীনুজ্জামান শাহীন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অন্যান্য মামলা কিংবা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরার কার্যালয় থেকে আ.লীগ নেতা শাহীন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর উত্তরা থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য ও ২০২৪ সালের নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা ক্লাবের পাশে সংঘটিত একটি অপহরণের ঘটনায় বিমানবন্দর থানায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত (চার্জশিট) আসামি হলেন শাহীনুজ্জামান শাহীন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অন্যান্য মামলা কিংবা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত