সংবাদ

আইফোন ডুওর পর গ্যালাক্সি ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

আইফোন ডুওর পর গ্যালাক্সি ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন ‘আইফোন ডুও’ উন্মোচনের পর দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি প্রায় ১০ শতাংশ বেড়েছে। নতুন প্রতিদ্বন্দ্বীর আগমনে স্যামসাংয়ের বিক্রি কমার আশঙ্কা থাকলেও প্রাথমিক হিসাবে দেখা গেছে উল্টো চিত্র।

শিল্পসংশ্লিষ্টদের মতে, অ্যাপলের ফোনের জন্য অপেক্ষা করা কিছু ক্রেতা শেষ পর্যন্ত স্যামসাংয়ের ডিভাইস বেছে নিয়েছেন। এর অন্যতম কারণ দুই ফোনের দামের বড় পার্থক্য। দক্ষিণ কোরিয়ায় ২৫৬ জিবি আইফোন ডুওর দাম ৩২ লাখ ৯০ হাজার ওন। একই ধারণক্ষমতার গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর দাম ২২ লাখ ৮০ হাজার ওন।

নকশা ও ওজনের দিক থেকেও দুই ফোনে পার্থক্য রয়েছে। গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ওজন প্রায় ২০১ গ্রাম এবং পুরুত্ব ৪ দশমিক ৫ মিলিমিটার। আইফোন ডুওর ওজন ২৫৪ গ্রাম এবং খোলা অবস্থায় পুরুত্ব ৫ দশমিক ২ মিলিমিটার।

আরেকটি সুবিধা হলো, গ্যালাক্সি জেড ফোল্ড ৮ দক্ষিণ কোরিয়ার বাজারে ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। সেখানে আইফোন ডুওর প্রি-অর্ডার শুরু হওয়ার কথা ১৬ অক্টোবর এবং বিক্রি ২৩ অক্টোবর থেকে।

তবে এই ১০ শতাংশ বিক্রি বৃদ্ধির তথ্য দক্ষিণ কোরিয়ার এক সপ্তাহের হিসাব। আইফোন ডুও বাজারে আসার পর দুই ফোনের প্রতিযোগিতা এবং বৈশ্বিক বাজারে এর প্রভাব বুঝতে আরও সময় ও বিক্রির তথ্য প্রয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ডুওর পর গ্যালাক্সি ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন ‘আইফোন ডুও’ উন্মোচনের পর দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি প্রায় ১০ শতাংশ বেড়েছে। নতুন প্রতিদ্বন্দ্বীর আগমনে স্যামসাংয়ের বিক্রি কমার আশঙ্কা থাকলেও প্রাথমিক হিসাবে দেখা গেছে উল্টো চিত্র।

শিল্পসংশ্লিষ্টদের মতে, অ্যাপলের ফোনের জন্য অপেক্ষা করা কিছু ক্রেতা শেষ পর্যন্ত স্যামসাংয়ের ডিভাইস বেছে নিয়েছেন। এর অন্যতম কারণ দুই ফোনের দামের বড় পার্থক্য। দক্ষিণ কোরিয়ায় ২৫৬ জিবি আইফোন ডুওর দাম ৩২ লাখ ৯০ হাজার ওন। একই ধারণক্ষমতার গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর দাম ২২ লাখ ৮০ হাজার ওন।

নকশা ও ওজনের দিক থেকেও দুই ফোনে পার্থক্য রয়েছে। গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ওজন প্রায় ২০১ গ্রাম এবং পুরুত্ব ৪ দশমিক ৫ মিলিমিটার। আইফোন ডুওর ওজন ২৫৪ গ্রাম এবং খোলা অবস্থায় পুরুত্ব ৫ দশমিক ২ মিলিমিটার।

আরেকটি সুবিধা হলো, গ্যালাক্সি জেড ফোল্ড ৮ দক্ষিণ কোরিয়ার বাজারে ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। সেখানে আইফোন ডুওর প্রি-অর্ডার শুরু হওয়ার কথা ১৬ অক্টোবর এবং বিক্রি ২৩ অক্টোবর থেকে।

তবে এই ১০ শতাংশ বিক্রি বৃদ্ধির তথ্য দক্ষিণ কোরিয়ার এক সপ্তাহের হিসাব। আইফোন ডুও বাজারে আসার পর দুই ফোনের প্রতিযোগিতা এবং বৈশ্বিক বাজারে এর প্রভাব বুঝতে আরও সময় ও বিক্রির তথ্য প্রয়োজন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত