সংবাদ

ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম

ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও মোটরসাইকেল। ছবি : সংবাদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মাইজবাগ কবরস্থান মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার রাজিবপুর ইউনিয়নের হাজির উদ্দিন (৬৫) এবং মাইজবাগ এলাকার জাহিদ (১৮)। হাজির উদ্দিন অটোরিকশার যাত্রী ছিলেন এবং জাহিদ ছিলেন মোটরসাইকেলের আরোহী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ঈশ্বরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা নান্দাইলের দিকে যাচ্ছিল। পথে মাইজবাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাজির উদ্দিন ও জাহিদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্য একজনকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মাইজবাগ কবরস্থান মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার রাজিবপুর ইউনিয়নের হাজির উদ্দিন (৬৫) এবং মাইজবাগ এলাকার জাহিদ (১৮)। হাজির উদ্দিন অটোরিকশার যাত্রী ছিলেন এবং জাহিদ ছিলেন মোটরসাইকেলের আরোহী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ঈশ্বরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা নান্দাইলের দিকে যাচ্ছিল। পথে মাইজবাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাজির উদ্দিন ও জাহিদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্য একজনকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত