সংবাদ

পার্কিং ও ফুটপাত দখলের দায়ে চার চালক ও দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

পার্কিং ও ফুটপাত দখলের দায়ে চার চালক ও দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ড্রেন ও ফুটপাত দখল মুক্ত করতে হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে রাস্তার ওপর গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা এবং ড্রেনের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে চার অটোরিকশাচালক ও দুটি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ডাকবাংলো রোড সংলগ্ন বাল্লারোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।

অভিযান সূত্রে জানা গেছে, যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করানোর দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুটি সিএনজিচালিত ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর অসচেতনভাবে রাস্তা বন্ধ না করার জন্য নির্দেশ দেন আদালত। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে শহরের অন্যান্য অবৈধ স্ট্যান্ড থেকেও চালকেরা দ্রুত গাড়ি সরিয়ে নেন। অন্যদিকে, ড্রেনের ওপর অবৈধভাবে ঢালাই দিয়ে মালামাল রেখে জায়গা দখলের দায়ে ‘আমকান্দি স্টোর’কে ১০ হাজার টাকা এবং মুদি ব্যবসায়ী লিটন পালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ‘বেস্ট বাই’ নামের একটি সুপার শপ কর্তৃপক্ষকে ড্রেনের ওপর নির্মিত টাইলস ও ঢালাই দ্রুত অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, ‘পৌর শহরের যানজট নিরসন ও সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পার্কিং ও ফুটপাত দখলের দায়ে চার চালক ও দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে রাস্তার ওপর গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা এবং ড্রেনের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে চার অটোরিকশাচালক ও দুটি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ডাকবাংলো রোড সংলগ্ন বাল্লারোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।

অভিযান সূত্রে জানা গেছে, যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করানোর দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুটি সিএনজিচালিত ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর অসচেতনভাবে রাস্তা বন্ধ না করার জন্য নির্দেশ দেন আদালত। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে শহরের অন্যান্য অবৈধ স্ট্যান্ড থেকেও চালকেরা দ্রুত গাড়ি সরিয়ে নেন। অন্যদিকে, ড্রেনের ওপর অবৈধভাবে ঢালাই দিয়ে মালামাল রেখে জায়গা দখলের দায়ে ‘আমকান্দি স্টোর’কে ১০ হাজার টাকা এবং মুদি ব্যবসায়ী লিটন পালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ‘বেস্ট বাই’ নামের একটি সুপার শপ কর্তৃপক্ষকে ড্রেনের ওপর নির্মিত টাইলস ও ঢালাই দ্রুত অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, ‘পৌর শহরের যানজট নিরসন ও সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত