হবিগঞ্জের চুনারুঘাটে শাহ আমিনুল ইসলাম (তাজিম) নামের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার বিকেল থেকে নিখোঁজ থাকায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার স্বজনেরা। নিখোঁজ আমিনুল ইসলাম চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের ফুল মিয়ার ছেলে। সে স্থানীয় শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, ২০ সেপ্টেম্বর (রোববার) বিকেল চারটার দিকে কেউন্দা গ্রামের নিজ বাড়ি থেকে বাবার সঙ্গে দুর্গাপুর বাজারে যাচ্ছিল তাজিম। পথিমধ্যে সে নিখোঁজ হয়। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারকে জানানোর অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৭৩২-৯১৮১২৫ অথবা ০১৭১১-৬৬৯৭৫২।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ সোমবার (২১ সেপ্টেম্বর) শিশুটির নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন