সংবাদ

যুদ্ধের মধ্যেই রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম

যুদ্ধের মধ্যেই রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে চলমান পূর্ণমাত্রার যুদ্ধের মধ্যেই রাশিয়ায় ডুমার (সংসদের নিম্নকক্ষ) তিন দিনব্যাপী পার্লামেন্ট নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল ‘ইউনাইটেড রাশিয়া’ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে। সার্বিক ভোটগ্রহণের হার ছিল ৫৬.৬৬ শতাংশ।   

রোববার (২০ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রদত্ত প্রাথমিক ফলে দেখা যায়, রাজনৈতিক দলীয় তালিকার অর্ধেকের বেশি গণনা শেষে ইউনাইটেড রাশিয়া প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়ে এককভাবে এগিয়ে রয়েছে। পাশাপাশি নির্ধারিত ২২৫টি একক আসনের বেশিরভাগ জায়গাতেই ক্ষমতাসীন দলের প্রার্থীরা জয় নিশ্চিত করছেন।   

এই নির্বাচন চলাকালীন মস্কোসহ একাধিক সীমান্ত অঞ্চলে ইউক্রেনের তরফ থেকে নজিরবিহীন ড্রোন ও সাইবার হামলার অভিযোগ করেছে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে এবং রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা খেরসনে ড্রোন হামলায় অন্তত এক নির্বাচন কর্মকর্তাসহ কয়েকজন নিহত হন।   

যুদ্ধ শুরুর পর এটিই ছিল রাশিয়ার প্রথম জাতীয় পার্লামেন্ট নির্বাচন। রাশিয়ার দখলকৃত ইউক্রেনের ৪টি অঞ্চল–দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন এবং ২০১৪ সালে যুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপেও ভোটগ্রহণের আয়োজন করা হয়। তবে ইউক্রেন ও পশ্চিমা মিত্র বিশ্বসম্প্রদায় এই ভোটকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে প্রত্যাখ্যান করেছে।   

বিরোধী মতামত দমন, যুদ্ধবিরোধী রাজনীতিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা বা কারাবন্দী করা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুপস্থিতির কারণে এ নির্বাচনের সততা নিয়ে আন্তর্জাতিক মহল ও বিরোধী দলগুলো তীব্র প্রশ্ন তুলেছে। তা সত্ত্বেও ৪৫০ আসনের স্টেট ডুমায় ক্রেমলিন তার পূর্ণ আধিপত্য বজায় রাখার দিকেই এগোচ্ছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধের মধ্যেই রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউক্রেনের সঙ্গে চলমান পূর্ণমাত্রার যুদ্ধের মধ্যেই রাশিয়ায় ডুমার (সংসদের নিম্নকক্ষ) তিন দিনব্যাপী পার্লামেন্ট নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল ‘ইউনাইটেড রাশিয়া’ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে। সার্বিক ভোটগ্রহণের হার ছিল ৫৬.৬৬ শতাংশ।   

রোববার (২০ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রদত্ত প্রাথমিক ফলে দেখা যায়, রাজনৈতিক দলীয় তালিকার অর্ধেকের বেশি গণনা শেষে ইউনাইটেড রাশিয়া প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়ে এককভাবে এগিয়ে রয়েছে। পাশাপাশি নির্ধারিত ২২৫টি একক আসনের বেশিরভাগ জায়গাতেই ক্ষমতাসীন দলের প্রার্থীরা জয় নিশ্চিত করছেন।   

এই নির্বাচন চলাকালীন মস্কোসহ একাধিক সীমান্ত অঞ্চলে ইউক্রেনের তরফ থেকে নজিরবিহীন ড্রোন ও সাইবার হামলার অভিযোগ করেছে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে এবং রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা খেরসনে ড্রোন হামলায় অন্তত এক নির্বাচন কর্মকর্তাসহ কয়েকজন নিহত হন।   

যুদ্ধ শুরুর পর এটিই ছিল রাশিয়ার প্রথম জাতীয় পার্লামেন্ট নির্বাচন। রাশিয়ার দখলকৃত ইউক্রেনের ৪টি অঞ্চল–দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন এবং ২০১৪ সালে যুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপেও ভোটগ্রহণের আয়োজন করা হয়। তবে ইউক্রেন ও পশ্চিমা মিত্র বিশ্বসম্প্রদায় এই ভোটকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে প্রত্যাখ্যান করেছে।   

বিরোধী মতামত দমন, যুদ্ধবিরোধী রাজনীতিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা বা কারাবন্দী করা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুপস্থিতির কারণে এ নির্বাচনের সততা নিয়ে আন্তর্জাতিক মহল ও বিরোধী দলগুলো তীব্র প্রশ্ন তুলেছে। তা সত্ত্বেও ৪৫০ আসনের স্টেট ডুমায় ক্রেমলিন তার পূর্ণ আধিপত্য বজায় রাখার দিকেই এগোচ্ছে। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত