নন্দিত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে বিশেষ আয়োজন করতে যাচ্ছে আর্টিস্ট ক্লাব। তার প্রয়াণ দিবস উপলক্ষে আগামী ৮ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে আর্টিস্ট ক্লাবের লাউঞ্জে অনুষ্ঠিত হবে ‘আইকনিক টিউজডে’ শীর্ষক এই আয়োজন।
অনুষ্ঠানে গাজী
মাজহারুল আনোয়ারের বর্ণাঢ্য জীবন, গান ও চলচ্চিত্রকর্ম নিয়ে আলোচনা হবে। এতে কথা বলবেন
তার স্ত্রী জোহরা গাজী ও ছেলে সরফরাজ আনোয়ার উপল। আলোচনা পর্ব শেষে থাকবে সংগীত পরিবেশনা।
গাজী মাজহারুল আনোয়ারের লেখা জনপ্রিয় বেশ কিছু গান পরিবেশন করবেন শিল্পীরা। অনুষ্ঠান
শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
আয়োজন প্রসঙ্গে
সরফরাজ আনোয়ার উপল বলেন, ‘আর্টিস্ট ক্লাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তারা একটি সুন্দর
উদ্যোগ নিয়েছে। আমাদের গান, চলচ্চিত্র ও সংস্কৃতির গুণীদের নিয়ে তাদের এই আয়োজন সত্যিই
প্রশংসার দাবিদার। বাবার প্রতি এই সম্মান আমাদের পরিবারের জন্যও সম্মানের।’
উল্লেখ্য, ২০২২
সালের ৪ সেপ্টেম্বর মারা যান গাজী মাজহারুল আনোয়ার। বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ গীতিকবি
হিসেবে তার রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ার। জীবদ্দশায় ২০ হাজারের বেশি গান রচনা করেছেন
তিনি। তার লেখা অসংখ্য গান কালজয়ী হয়ে মানুষের মুখে মুখে ফিরছে।
গানের পাশাপাশি
চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনাতেও অবদান রেখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সাংস্কৃতিক অঙ্গনে
অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কারে
ভূষিত হন তিনি।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন